কালীপুজোর প্রাক্কালে বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, ১২০ কিলোমিটার বেগে বইবে ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর আগে নিম্নচাপের জেরে বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ। ১২০কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে উপকূলবর্তী জেলাগুলিতে। কলকাতাতেও ঝড়ের প্রভাব কম থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যথেষ্ট। হাওড়া, হুগলি ,পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাশাপাশি ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বইবে ঝড়ো হাওয়া। গঙ্গা ও সাগরের জলস্ফীতি বৃদ্ধি পেতে পারে।আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যেটা আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর(Bay Of Bengal) এবং আন্দামান সাগরের কাছে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি।

এরপর তার intensity আরো বাড়বে। মুভমেন্ট হবে পশ্চিম উত্তর-পশ্চিম দিক অর্থাৎ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে। সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে ২২ অক্টোবর। ২৩ অক্টোবর এটি এসে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে(Cyclone) পরিণত হবে। এর গতিপথ থাকবে উত্তর পশ্চিম দিকে। ২৪ অক্টোবর সকালে এটা উড়িষ্যা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের আসার সম্ভাবনা রয়েছে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা সৌরিশ দাস এই খবর জানান। তিনি বলেন,এর প্রভাবে ২৩ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টিপাত।২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য কোন প্রভাব থাকছে না। এই সময়টা আন্দামানের দিকেই প্রভাব থাকবে।

২০ এবং ২১ অক্টোবর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কম। উপকূলের জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি। আগামী সপ্তাহের২৩ অক্টোবর বুধবার থেকে এই সিস্টেমের প্রভাব পড়বে। বেশি করে পড়বে উপকূলের লাগোয়া জেলাগুলোতে। উত্তর দক্ষিণ ২৪পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।২৪ অক্টোবর যেহেতু সিস্টেমটা ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি আরো এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তার ফলে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ,ঝাড়গ্রাম এই জেলাগুলিতে দু -এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের(SouthBengal) আরও জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার আপডেট পরবর্তী সময় জানানো হবে কোন কোন জেলায় কখন ভারী বৃষ্টি হবে।

২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। দমকা হাওয়া ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে উপকূলের কাছাকাছি এলাকা গুলিতে। তার ফলে দুর্বল জিনিসগুলো অর্থাৎ কাঁচা রাস্তা, দুর্বল বাড়ি ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে।সেই সাথে উপকূলের কাছাকাছি জেলাগুলিতে গাছপালা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবটা দক্ষিণবঙ্গে বেশি পড়বে। আপাতত উত্তরবঙ্গে(NorthBengal) এই সিস্টেমটার কোন প্রভাব নেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল গুলোর কথা যদি বলা হয় ২০থেকে ২২ অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম । ২৩ অক্টোবর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের ।২৪ অক্টোবর কলকাতা(Kolkata) এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহনমন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য