চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণবঙ্গে আগামী ২-৩ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন অর্থাৎ আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিছু কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা থাকছে। ২০ তারিখ থেকে এই বৃষ্টি আরেকটু বাড়বে। আগামী মঙ্গলবার থেকে কলকাতা শহরসহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।

তিনি বলেন, তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি কমবে আগামী পাঁচ দিন। তবে আগামী দুদিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির দু- এক জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। কলকাতার(Kolkata) ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকালের দিকে। কলকাতার ক্ষেত্রে ২০ তারিখ থেকে বৃষ্টি বাড়বে।

উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে আগামী পাঁচ দিন উত্তরের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহার বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলায় আগামী তিনদিন ভারি থেকে থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তীব্র গরমের পর অবশেষে বঙ্গে বর্ষার আগমনী বার্তা রবিবার দিল আলিপুর আবহাওয়া দফতর।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ