মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে প্রতিবছরই বিজেপির পক্ষ থেকে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে একাধিক সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি পালন করা হয়। তবে এবারের আয়োজন পশ্চিমবঙ্গের জন্য হতে চলেছে আরও তাৎপর্যপূর্ণ। কারণ, এবারই প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। আর সেই কারণে প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরে বাংলায় বড়সড় কর্মসূচি নেওয়ার প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি। দলীয় সূত্রে খবর, রাজ্যজুড়ে মহাসমারোহে দিনটি পালন করার পরিকল্পনা রয়েছে দলের। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে  সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে চলবে ‘সেবা সংকল্প অভিযান’।  

দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই প্রথম মোদির জন্মদিনকে কেন্দ্র করে সরকার ও দলকে একইসঙ্গে মাঠে নামানোর পরিকল্পনা করা হয়েছে। গোটা কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে।‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে মূলত যুব ও মহিলা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে চাইছে বিজেপি। কর্মসূচির তালিকায় থাকছে পদযাত্রা, বাইক র‌্যালি, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়েও বিশেষ কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

এর পাশাপাশি তীর্থযাত্রীদের সহায়তা, বৃক্ষরোপণ এবং বিভিন্ন সামাজিক পরিষেবামূলক উদ্যোগ নেওয়া হবে। সাধারণ মানুষকে সরাসরি এই কর্মসূচির সঙ্গে যুক্ত করতে চালু করা হবে ‘সেবা মে মেরা যোগদান’ কর্মসূচি। এই উদ্যোগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ইতিমধ্যেই মণ্ডল থেকে জেলা স্তর পর্যন্ত কমিটি গঠনের কাজ শুরু হয়েছে।

 

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়