‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু-কাশ্মীরের পহলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার স্মৃতি এখনও তাজা। গত বছর পর্যটকদের  ধর্ম জেনে একের পর এক পর্যটককে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে পাকিস্তান মদতপুষ্ট  জঙ্গিদের বিরুদ্ধে। হামলায় ২৫ জন হিন্দু পর্যটক এবং এক কাশ্মীরির মৃত্যু হয়।  পহলগাঁওয়ের সেই হামলার জবাব দিতেই ভারত শুরু করেছিল ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানের ঘরে ঢুকে গুঁড়িয়ে দিয়েছিল সন্ত্রাসবাদের কোমর। সেই অভিযান নিয়েই  চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান।  তিনি জানিয়েছেন এই অভিযানে ভারত ইচ্ছাকৃতভাবেই লোয়ার এয়ারস্পেস বা নিচু আকাশসীমা ব্যবহারের কৌশল বেছে নিয়েছিল। এর পিছনে ছিল তিনটি প্রধান লক্ষ্য সংঘর্ষের মাত্রা নিয়ন্ত্রণে রাখা, সাফল্যের সম্ভাবনা বাড়ানো এবং শত্রুকে চমকে দেওয়া। 

একটি অনুষ্ঠানে অপারেশন সিঁদুরের কৌশল ব্যাখ্যা করতে গিয়ে জেনারেল চৌহান জানান, এর আগে উরি হামলার পর ভারত স্থলপথে সার্জিক্যাল স্ট্রাইকের পথ নিয়েছিল। আবার পুলওয়ামা হামলার পর বালাকোটে বড় আকারের বিমান অভিযান চালানো হয়েছিল। কিন্তু অপারেশন সিন্দুরে আগের কৌশল পুনরাবৃত্তি না করে শত্রুকে চমকে দিতে সম্পূর্ণ আলাদা পথ বেছে নেওয়া হয়।  তিনি জানান, লোয়ার এয়ারস্পেস ব্যবহার করার ফলে সংঘর্ষের  মাত্রা তুলনামূলকভাবে কম রাখা সম্ভব হয়েছিল। একইসঙ্গে অভিযানের সাফল্যের সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি শত্রুপক্ষকে অপ্রস্তুত করে দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সাধারণত ড্রোন, লয়টারিং মিউনিশন, অ্যাটাক হেলিকপ্টার এবং কম উচ্চতায় পরিচালিত নির্ভুল অস্ত্রবাহী প্ল্যাটফর্ম এই ধরনের আকাশসীমায় কাজ করে। 

আরও পড়ুন: যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনার মধ্যে সমন্বয়ের বিষয়টিও তুলে ধরেছেন জেনারেল চৌহান। তাঁর দাবি, অভিযানের শুরু থেকেই তিন বাহিনী একসঙ্গে কাজ করেছে। সরকারকে সমস্ত পরিকল্পনা জানানো হয়েছিল বলেও উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গেই যোগ দিয়ে জানিয়েছেন ভারতের এই তিন বাহিনীর সমন্বয় আগামী দিনে আরও বেশি কার্যকর হয়ে উঠবে।  

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…