আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

দমদমে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার (Body Recover) হল দমদম পার্কের (Dumdum Park) এক পুকুর থেকে। দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় বিশিষ্ট মহিলার দেহ উদ্ধার হয়। মহিলার নাম পরিচয় জানার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।দেহটি ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দমদম পার্কের এক পুকুরে ভাসতে দেখা যায় মহিলার মৃতদেহ। স্থানীয়রা এই দৃশ্য দেখে ভিড় জমান। এরপর খবর দেওয়া হয় লেকটাউন থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করেন তদন্তকারীরা। দেহ উদ্ধারের পর জানা গিয়েছে, মৃত মহিলার কানে সোনার গহনা রয়েছে। তবে একটি কানে দুল থাকলেও অপর কানে দুল নেই। অপর কানে গহনা কেন নেই তাও ভাবাচ্ছে তদন্তকারীদের।

তবে কী কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। মহিলার নাম ও পরিচয় কী তাও জানার জন্য তৎপরতা শুরু করেছেন তদন্তকারীরা। তাঁকে খুন করা হয়েছে নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহে আঘাতের চিহ্ন আছে কি না তা খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

রবিবার সন্ধ্যের পর ধেয়ে আসছে কালবৈশাখী, গণনার আগে বড় দুর্যোগ বঙ্গে

সোমে গণনায় কোন জেলায় কত পর্যবেক্ষক, জানিয়ে দিল কমিশন

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ