আনন্দপুর পাসপোর্ট অফিস সহ একাধিক পোস্ট অফিসে বোমা হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি : আনন্দপুর পাসপোর্ট অফিসে বোমা হুমকি। রাজ্যের বিভিন্ন প্রান্তে আদালতে ইমেলের মাধ্যমে বোমা হুমকির পরে এবার কলকাতায় পাসপোর্ট অফিসেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। দেড়ঘণ্টা ধরে তলছে তল্লাশি। অফিস বন্ধ রেখে জোরদার তৎপরতার সঙ্গে অভিযান চলছে। পাশাপাশি তমলুক ও হাওড়াতে পোস্ট অফিসেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। দুপুরে এই বোমা বিস্ফোরণ হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, হাওড়া, বালুরঘাট, কাটোয়া, বারাকপুর, হাওড়ার পোস্ট অফিসেও বোমা হামলার হুমকি এসেছে। বলা হয়েছে দুপুরে বোমা রাখা রয়েছে। সেগুলো দুপুরে ফাটবে বলে জানানো হয়েছে। পাসপোর্ট অফিস সহ পোস্ট অফিস সব ফাঁকা করে দিয়েছে। খড়গপুর IIT ক্যাম্পাসে থাকা পোস্ট অফিসেও বোমাতঙ্ক। কলকাতা পুলিশের তদন্ত বিভাগ ঘটনাস্থলে পৌঁছেছে। রুবির পাসপোর্ট অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। বহু মানুষ সেখানে হাজির হন। বৃহস্পতিবার আচমকাই রাজ্যের বিভিন্ন প্রান্তের পোস্ট অফিসে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ফাঁকা করে দেওয়া হয়েছে পোস্ট অফিস সহ পাসপোর্ট অফিসও। প্রায় দেড়ঘণ্টা ধরে চলছে তল্লাশি।

গত মঙ্গলবার রাজ্যের বিভিন্ন আদালতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। এজলাসে বসে বোমা হামলার উড়ো মেল পেয়েছিলেন বিচারক। কলকাতা থেকে পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালত, চুঁচুড়া থেকে ব্যাঙ্কশাল কোর্ট, সর্বত্র উড়ো মেল ঘিরে আতঙ্ক শুরু হয়। সর্বত্র পুলিশকুকুর নিয়ে তল্লাশি চলেছে। ফাঁকা করে দেওয়া হয়েছিল আদালত চত্বর। সিটি সিভিল কোর্টে এমন মেল আসায় হৈচৈ বেঁধে যায় সর্বত্র। খবর যায় কলকাতা পুলিশের বোম্ব স্কোয়ার্ড এর কাছে। নিম্ন আদালতের প্রধান বিচারকের মেল আসে বোমা-হুমকি। কিন্তু কোথায় বোমা রাখা রয়েছে, তা লেখা ছিসল না সেই মেলে।

পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালত সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালতের মুখ্য বিচারকের কাছে একটি মেল আসে। তাতে বলা হয়, আদালত চত্বরে বোমা রাখা রয়েছে। ১টা নাগাদ উড়িয়ে দেওয়া হবে। এই নিয়ে একাধিক জায়গায় এমন হুমকি মেল আসতে থাকে। এতেই যথেষ্ট আতঙ্ক ছড়ায়। তবে শুধু সিটি সিভিল কোর্ট নয়, একই ছবি ধরা পড়েছে আসানসোলের জেলা ও নগর দায়রা আদালতেও। এদিন জেলা জজের কাছে অচেনা আইডি থেকে আসে হুমকি মেল। বৃহস্পতিবারও ফের হুমকি মেল এসেছে। 

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী