রিষড়ায় শান্তি ফেরাতে আধা সামরিক বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ হাইকোর্টের

শান্তি ফেরাতে প্রয়োজনে রাজ্য সরকারকে আধা সামরিক বাহিনীর সাহায্য নেওয়ারও পরামর্শ দেয় এদিন আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: রিষড়ায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে কী করা যায় তা নিয়ে অ্যাডভোকেট জেনারেলকে রাজ্যের কাছে জানতে বলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার দুপুরে তা জানার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি শান্তি ফেরাতে প্রয়োজনে রাজ্য সরকারকে আধা সামরিক বাহিনীর সাহায্য নেওয়ারও পরামর্শ দেয় এদিন আদালত।

বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এক বিচারকের চিঠির প্রসঙ্গ তুলে জানান, ডায়মন্ড হারবারের এক বিচারকের পরিবার শ্রীরামপুর এলাকায় রয়েছে। তা নিয়ে তিনি চিঠি দিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। নিজের পরিবারকে নিয়ে আতঙ্কে কাটানোর কথা উল্লেখ করেছেন তিনি। বিচারক জানিয়েছেন, পুলিশের সাহায্য চেয়েও পাননি তিনি। ওই বিচারকের বাড়ি রিষড়ায়, ঘটনার সময়ে তিনি ডায়মন্ড হারবারে কাজের সূত্রে গিয়েছিলেন বলে জানিয়েছেন।

এদিনের শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আরও বলেন, ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর (Prevention is Better than Cure)। বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে, তাতে স্পষ্ট যে ওই এলাকার অবস্থা স্বাভাবিক নয়।’

চতুর্থীতেই মায়ের আগমনী, সাবেকিয়ানায় মোড়া শিলিগুড়ির নন্দী বাড়ির দুর্গাপুজো

৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য, আজও অমলিন সামশেরগঞ্জের ‘বাইশ পুতুলের পুজো’

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫