ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের পর ডেরেককেও তলব পুলিশের, সোমবার হাজিরার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করল পুলিশ। আগামিকাল অর্থাৎ সোমবার (৩১ অগস্ট) শেক্সপিয়ার সরণি থানায় বেলা ১২ টায় হাজির হতে বলা হয়েছে তাঁকে। শনিবার রাতে ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে গিয়ে পুলিশের তরফে নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।  
অভিযোগ, ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড খোলার সময় পুরসভা ও পুলিশের কর্মীদের কাজে বাধা দেওয়া হয়েছিল। সেই ঘটনাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ঘটনার পর এখনও পর্যন্ত তিনটি পৃথক এফআইআর করেছে কলকাতা পুলিশ। এর আগে শনিবার রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও পৌঁছেছিল পুলিশ। তদন্তের প্রয়োজনে তাঁর সঙ্গে কথা বলার জন্য নোটিস দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর। নোটিসে তাঁকে আগামী ১ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর ১২টায় শেক্সপিয়ার সরণি থানায় হাজির হতে বলা হয়েছে। ক্যামাক স্ট্রিটের ঘটনার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অন্যদিকে, গতকাল শনিবার এই মামলায় ডেরেকের বাড়িতে নোটিস দিতে গিয়েছিল পুলিশ। কিন্তু নোটিস গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। পুলিশকে জানানো হয়, ডেরেকের নির্দেশ আছে নোটিস না নেওয়ার। এরপর আজ রবিবার সকালে ফের নোটিস নিয়ে সাংসদের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। সেইসময় বাড়িতে ডেরেক ছিলেন না। তাঁর বাড়ির এক কর্মী পুলিশের থেকে নোটিসটি গ্রহণ করেন। আগামিকাল সোমবার তাঁকে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খোলার কাজ শুরু হলে প্রথমে সেখানে উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তির অভিযোগও সামনে আসে। এরপরই একাধিক অভিযোগের ভিত্তিতে পৃথক মামলা দায়ের করে পুলিশ। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ আগেই জানিয়েছিলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বক্তব্য ছিল, ঘটনার ভিডিয়ো ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তকারীরা ইতিমধ্যেই ঘটনাস্থলের ভিডিয়ো এবং অন্যান্য তথ্য সংগ্রহ করছেন। এফআইআরে তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর নাম থাকায় তদন্তের পরিধিও ক্রমশ বাড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার ডেরেক ও’ব্রায়েনকে থানায় ডাকার ঘটনায় ক্যামাক স্ট্রিটের ওই অশান্তি নতুন করে রাজনৈতিক চর্চার কেন্দ্রে উঠে এল।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া