অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় তদন্ত আরও জোরদার করল কলকাতা পুলিশ। ঘটনার পর ইতিমধ্যেই তিনটি এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআরে নাম রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার তদন্তের প্রয়োজনে শনিবার (২৯ অগস্ট) রাতে তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছল পুলিশ। জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিটের ঘটনার বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চায় তদন্তকারী দল। সেই কারণেই শনিবার রাতে তাঁর বাড়িতে গিয়ে একটি নোটিস ধরিয়ে দেওয়া হয় পুলিশের তরফে। 

পুলিশের দেওয়া নোটিস অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর ১২টায় শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে অভিষেককে। ক্যামাক স্ট্রিটের ঘটনার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ আগেই বলেছিলেন, ‘পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে। যা ঘটেছে, আমরা তা খতিয়ে দেখছি। সহযোগিতা চাওয়া হয়েছিল, কিন্তু মেলেনি। ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

উল্লেখ্য, বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি ক্রমে অশান্তির চেহারা নেয়। ঘটনাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ সামনে আসার পর পুলিশ তিনটি পৃথক এফআইআর দায়ের করেছে। তদন্তে নেমে পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছে। এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকায় তাঁর কাছ থেকেও ঘটনার বিষয়ে বক্তব্য জানতে চাইছে তদন্তকারীরা।

 

 

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার