আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতির বিরুদ্ধে এবার মামলা দায়ের হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতির বিরুদ্ধে দায়ের হল মামলা। প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হিসাবে সদ্য দায়িত্ব নিয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যর গৌতম পাল। এবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর অভিযোগ, যোগ্যতা ছাড়াই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হয়েছেন গৌতম পাল। তাই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদ থেকে তাঁকে বরখাস্ত করার আবেদন জানিয়েছেন তিনি।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদ থেকে গৌতম পালকে বরখাস্ত করার আবেদন জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ-র বেঞ্চে এই মামলা দায়ের হয়। মামলা গ্রহণ করে বিচারপতি মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে গৌতম পালকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে নিয়োগ করা হয়। সম্প্রতি তাঁকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার তাঁকে এই পদে নিয়োগ করেছে রাজ্য সরকার। এর আগে এই পদে ছিলেন বিধায়ক মানিক ভট্টাচার্য। নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় কলকাতা হাইকোর্ট সভাপতির পদ থেকে তাঁকে অপসারণ করে। পরে আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের তরফে তাঁকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বর্তমানে মানিকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রাথিমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলার মাঝে নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নেন গৌতম পাল। এবার যোগ্যতা ছাড়া কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন বলে অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে দায়ের হল মামলা।

Published by:

Share Link:

More Releted News:

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ