‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: সেজে উঠছে কলকাতার রেড রোড। আগামী ২১ জুন রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে রেড রোডে উদযাপিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। আবার ওই দিনেই ফের নেওয়া হবে নিট। প্রধানমন্ত্রীর কর্মসূচির জন্য বন্ধ থাকছে রেড রোড। শুধু তাই নয়, কলকাতার একাধিক রাস্তাতেও যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ফলে নিট পরীক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। যদিও বৃহস্পতিবার (১৮ জুন) নবান্ন সভাঘরে যোগ দিবস উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, ‘রবিবার পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছাতে পরীক্ষার্থীদের কোনও সমস্যা হবে না।’

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘পুরো অনুষ্ঠান সকাল ৮-৮:৩০এর মধ্যেই শেষ হয়ে যাবে। তাই যাতায়াতে কারও কোনও সমস্যা হবে না।’ আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে কলকাতাকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। ২০ জুন কলকাতার আকাশে উড়বে ৩ হাজার ড্রোন। ২১ জুন বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। যোগ দিবস বাংলাতে পালন করবেন তিনি। ২১ জুন রেড রোডে হবে যোগ প্রদর্শনী।’  মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘মূল কর্মসূচির জন্য কলকাতার একটি জায়গা বেছে নেওয়া হয়েছে। কলকাতা কর্পোরশনের সামনে থেকে শুরু হবে, শেষ রাইটার্সে। ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন অনেকে। সকাল ৬.৩০ টায় সমবেত হবেন সকলে। ৭ টায় কার্যক্রম শুরু হবে।’  

আরও পড়ুন: ‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে বলেছেন, ২০ তারিখ যোগ কার্নিভাল হবে মিলেনিয়াম পার্ক, প্রিন্সেপ ঘাটে। সন্ধে ৬টা থেকে রাত ১০টা অবধি হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্রোন শো হবে। কলকাতার ৪৫টা আলাদা জায়গায় এলসিডি স্ক্রিন বসানো হবে। যেখানে যোগ দিবসের অনুষ্ঠান এবং ২০ তারিখের ড্রোন শো দেখানো হবে। ২১ জুন যোগ দিবস পালিত হবে ৪২টা পার্কে। সকাল ৬টা থেকে শুরু হবে ২ কিমি ম্যারাথন। তারপর করা হবে ধ্যান। 

 

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস