রামধনুর রঙের চিংড়িঘাটা ফ্লাইওভারে রাতারাতি বসানো হল ফাইবার ব্লক

Share:

নিজস্ব প্রতিনিধি: চিংড়িঘাটা উড়ালপুলে রঙ করার পর বাইক পিছলে দুর্ঘটনার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হতেই তৎপর হল রাজ্য সরকার। দুর্ঘটনার আশঙ্কা কমাতে রাতারাতি ফ্লাইওভারের রাস্তায় বসানো হল ফাইবার ব্লক। প্রায় ১০ মিটার অন্তর অন্তর এই ব্লক বসিয়ে রাস্তার উপরিভাগে ঘর্ষণ বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে গাড়ি ও বাইকের চালা পিছলে যাওয়ার ঝুঁকি কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দুর্গাপুজোর আগে কলকাতাকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্যের ডবল ইঞ্জিন সরকার। শহরের সৌন্দর্যায়নের অংশ হিসেবে চিংড়িঘাটা উড়ালপুলের রাস্তায় ফুটিয়ে তোলা হয়েছিল রামধনুর সাতটি রং। কিন্তু সেই রঙের প্রলেপই পথ দুর্ঘটনার কারণ হয়ে উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও সেই বিতর্ক আরও উসকে দেয়। গাড়ির ড্যাশক্যামের ফুটেজে দেখা যায়, চিংড়িঘাটা ফ্লাইওভারের বাঁকের কাছে পরপর কয়েকটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যাচ্ছে। ভিডিওটি সামনে আসতেই রাস্তার রঙ ব্যবহার করা হয়েছে, তা উপযুক্ত নয়। সাধারণত বাড়ির দেওয়াল রঙ করার কাজে ব্যবহৃত এই ধরনের রং রাস্তার উপরিভাগে লাগালে ঘর্ষণ কমে যেতে পারে। বিশেষ করে বৃষ্টির সময়ে রাস্তা পিচ্ছিল হয়ে বাইক বা গাড়ির চাকা পিছলে যাওয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন: বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ

বিষয়টি নিয়ে মুখ খোলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। যে রঙ ব্যবহার করা হয়েছে, তা অ্যান্টি-স্কিড বলেই দাবি করেন তিনি। তবে রঙের কারণে চালকদের কোনও অসুবিধা হলে বিকল্প ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। তাঁর কথায়, মানুষের সমস্যা হলে সরকার অবশ্যই বিষয়টি বিবেচনা করবে। চিংড়িঘাটা উড়ালপুলের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তাঁর প্রশ্ন, শুধুমাত্র রং করার কারণেই কি দুর্ঘটনা ঘটছে? শহরের একাধিক উড়ালপুল সৌন্দর্যায়নের জন্য রাঙানো হয়েছে বলেও জানান তিনি। তবে ঘটনার বিস্তারিত তথ্য হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী। এর মধ্যেই বুধবার রাতে চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ রেখে মেরামতি ও নিরাপত্তার কাজ চালানো হয়। রাস্তার নির্দিষ্ট দূরত্ব অন্তর ফাইবার ব্লক বসিয়ে বাড়ানো হয়েছে চাকার সঙ্গে রাস্তার ঘর্ষণ। সরকারের এই পদক্ষেপে উড়ালপুলে দুর্ঘটনার ঝুঁকি কতটা কমে, এখন সেদিকেই নজর শহরবাসীর।

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

সাত সকালে বিহারে নৃশংস হত্যাকাণ্ড, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা অবসরপ্রাপ্ত কাস্টমস সুপারিনটেনডেন্ট

আজ মুর্শিদাবাদ-মেদিনীপুরে ৯টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

অ্যামাজনে ৬৩০০ টাকা সস্তায় মিলছে ৭২০০mAh ব্যাটারির নতুন Vivo ফোন

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ

মর্মান্তিক! লিভ-ইন সঙ্গিনীকে গলায় ছুরি মেরে খুন, গ্রেফতার অভিযুক্ত

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

রামধনুর রঙের চিংড়িঘাটা ফ্লাইওভারে রাতারাতি বসানো হল ফাইবার ব্লক

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন