চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগান সর্বজনীন মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। পানিহাটির কল্পনা জানা এবং আগরপাড়ার কিশোর প্রাঞ্জল সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। দুর্ঘটনার জন্য পুজো উদ্যোক্তাদের অব্যবস্থার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিধায়ক। তাঁর অভিযোগ, মণ্ডপের বাইরে বেরোনোর পথ অন্ধকার ছিল। তার উপর বৃষ্টি ও অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

প্রথমে প্রাঞ্জল সরকারের বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করেন রত্না দেবনাথ। বিধায়িকার কথায়, ছেলের মৃত্যুর খবর এখনও মেনে নিতে পারছেন না প্রাঞ্জলের মা। এরপর পানিহাটির জয় অ্যাপার্টমেন্টে গিয়ে কল্পনা জানার ছেলে-মেয়ের সঙ্গে কথা বলেন তিনি। পরিবারের সদস্যদের কাছ থেকে দুর্ঘটনার বিবরণও শোনেন। কল্পনা জানার পরিবারের সঙ্গে কথা বলার পর রত্না দেবনাথ জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তাঁর দাবি, মণ্ডপ থেকে বেরোনোর রাস্তা যথেষ্ট আলোকিত ছিল না। বাইরে বৃষ্টি এবং ভিতরে উপচে পড়া ভিড়ের জেরে দর্শনার্থীদের চলাচল কঠিন হয়ে পড়েছিল। এই পরিস্থিতি সামাল দিতে পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশেরও আরও সতর্ক থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, চোরবাগানকাণ্ডে ছেলের সামনেই প্রাণ গেল পানিহাটির কল্পনার

দুর্ঘটনার সূত্রপাত কীভাবে সে বিষয়েও পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যের কথা তুলে ধরেন বিধায়ক। তার দাবি, মণ্ডপের কোনও অংশ ভেঙে পড়ার আগেই সেটি ভেঙে পড়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। সেই খবর শুনে আতঙ্কিত দর্শনার্থীরা ছোটাছুটি শুরু করেন। তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে তার দাবি। ভিড়ের চাপে একের পর এক মানুষ মাটিতে পড়ে যান। পরে তাঁদের টেনে বের করে উদ্ধারের চেষ্টা করা হয় বলেও জানান তিনি। অন্যদিকে, কল্পনা জানার পরিবারের সদস্য দেবেন্দ্র জানা দুর্ঘটনার খবর পাওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন। তাঁর কথায়, তাঁরা পূর্ব মেদিনীপুরের রামনগর থানা এলাকার বাসিন্দা। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনার খবর পান তাঁরা। কল্পনা তাঁর ভাইপো এবং কয়েক জন বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে গিয়েছিলেন। মোট চারটি পরিবারের সদস্যরা একসঙ্গে মণ্ডপে উপস্থিত ছিলেন। আচমকাই দুর্ঘটনার খবর তাঁদের কাছে পৌঁছয়। দেবেন্দ্র জানারও অভিযোগ, প্যান্ডেল তৈরির ক্ষেত্রে কোনও গাফিলতি হয়ে থাকলে এমন বিপর্যয় ঘটতে পারে। তাঁর বক্তব্য, মণ্ডপের কাঠামো যথাযথভাবে তৈরি না হলে তা বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। যদিও ঠিক কী কারণে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

অল্পের জন্য রক্ষা পেল লালন ফকিরের মাজার, জেএমবি জঙ্গিদের রাখা টাইম বোমা নিস্ক্রিয়

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন গায়ক জুবিন নৌটিয়ালের বাবা

সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান, ইছামতির ধারে বুড়িমার দান করা পুজো এবার শতবর্ষে

কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে সলিল সমাধি ১২ অভিবাসীর

মহাষ্টমীতে বারাকপুর রামকৃষ্ণ মিশনে ৫০ কুমারীর পুজো, আদ্যাপীঠেও ভক্তদের ঢল

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৫ অভিযুক্ত