বাংলাদেশি এজেন্ট, রেয়াত নয়!’ চোরবাগান কাণ্ডে ধৃত আইনুলকে কড়া বার্তা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চোরবাগান কাণ্ডে গুজব ছড়ানোর অভিযোগে আইনুল হককে গ্রেফতারির পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চর্চা। ধৃতকে নিশানা করে কড়া বার্তা দিলীপ ঘোষের। ‘বাংলাদেশি এজেন্ট, ছাড়া হবে না’ আইনুলকে ঘিরে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। ঠিক কীভাবে গুজব ছড়ানো হয়েছিল এবং এই ঘটনার পিছনে অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, বিভিন্ন জায়গায় কিছু মানুষ অশান্তি ছড়িয়ে শান্তি নষ্ট করার চেষ্টা করছে। তাঁদের কেউ বাংলাদেশ, কেউ আবার নেপালের এজেন্ট বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, দেশের মধ্যে অশান্তি তৈরির পরিকল্পনা চলছে। এই ধরনের কাজের পিছনে আর্থিক লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন বলে ইঙ্গিত দেন মন্ত্রী। তাঁর হুঁশিয়ারি, অন্যায় করলে কাউকে রেয়াত করা হবে না এবং সরকার সব দিকেই নজর রাখছে। উল্লেখ্য, প্রথম সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টি ও অতিরিক্ত ভিড়ের জেরে চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপের গেট ভেঙে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। প্রাণ হারান ১৯ জন। কীভাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এর আগে মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিভিক ভলান্টিয়ারকেও গ্রেপ্তার করা হয়েছিল।

আরও পড়ুনঃ তান্ত্রিকের কথায় স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে গেল যুবক! ‘খুন’ বাবাও, গ্রেফতার অভিযুক্ত

এদিকে, দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। তাঁদের সঙ্গে দেখা করার কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, কী উদ্দেশ্যে ভুয়ো খবর ছড়ানো হয়েছিল এবং এর পিছনে কোনও সংগঠিত চক্র কাজ করেছে কি না।

মানুষের মতো পুজো-আরতি করছে AI রোবট! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া

আমেরিকায় ভুতুড়ে ভোটার সেজে ভোট, ২ ভারতীয় সহ ২৮ জন অভিযুক্ত

সমুদ্রেই ২৫৭ কিমি প্রতি ঘন্টা গতিবেগ, স্থলে আছড়ে পড়তে চলেছে টাইফুন চাম্পি

ঠাকুর দেখে বাড়ি ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল নেতার

রজনীকান্তের অন্ধভক্ত! ‘জেলার ২’ দেখতে গোটা সিনেমা হল বুক করলেন সঞ্জু স্যামসন

‘ক্ষমা চান, নিজের প্রাণ বাঁচান,’ টাইগার শ্রফের গাড়িতে হামলার পর সলমনকে বার্তা বিষ্ণোই গোষ্ঠীর

১০০০ কিমি হেঁটে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ ভক্তের, হার্দিকের আচরণে মুগ্ধ নেটপাড়া

তান্ত্রিকের কথায় স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে গেল যুবক! ‘খুন’ বাবাও, গ্রেফতার অভিযুক্ত

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান