মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগান সর্বজনীন মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আতঙ্কের অন্যতম কারণ হিসেবে উঠে আসছে মাইকে করা একটি ঘোষণা। মণ্ডপের অবস্থা বিপজ্জনক, সেটি ভেঙে পড়তে পারে। এমন সতর্কবার্তা শুনেই দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। মুহূর্তের মধ্যে মণ্ডপ ছেড়ে বেরোনোর হুড়োহুড়ি শুরু হয়। আর সেই ভিড়ের চাপে ঘটে যায় ভয়াবহ বিপর্যয়।

শনিবার সন্ধ্যায় চোরবাগানের মণ্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তার উপর শুরু হয় প্রবল বৃষ্টি। মণ্ডপে ঢোকার জন্য বাইরে দীর্ঘ লাইনও ছিল। এমন পরিস্থিতিতে আচমকাই মাইকে একটি ঘোষণা শোনা যায়। সেখানে দর্শনার্থীদের মণ্ডপের দিকে না আসার পরামর্শ দেওয়া হয়। জানানো হয়, মণ্ডপের অবস্থা অত্যন্ত খারাপ এবং সেটি ভেঙে পড়তে পারে। তাই সকলকে দ্রুত বাইরের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এই ঘোষণার পরই ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদে বেরিয়ে যাওয়ার তাগিদে একসঙ্গে বহু মানুষ ছোটাছুটি শুরু করেন। ফলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। সেই সময়ই পদপিষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে।

আরও পড়ুন: চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

ঘটনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, আপাতত পুজো বন্ধ রাখা হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে STF, ফরেনসিক দল এবং দমকলকে। কীভাবে এই পরিস্থিতি তৈরি হল, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। দোষীদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গঠন করা হচ্ছে। ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে মণ্ডপের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।

১৬ বছরের পুরনো মামলা, রখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

পুজোর ছুটিতে জলখাবারে আনুন নতুনত্ব! বানিয়ে ফেলুন মুচমুচে ফুলকপি-পেঁয়াজের পরোটা

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানীভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

থারে চেপে মুসৌরি ঘুরতে যাচ্ছিল ৫ বন্ধু, ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি, নিহত ৩

পুজোর আনন্দ হবে দ্বিগুণ, বাড়িতে অতিথি আপ্যায়নে বানান সুস্বাদু মিল্ক রোল বরফি

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩