আন্তর্জাতিক যোগ দিবসে সার্কুলার রেলে বড় রদবদল, বাতিল একাধিক ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার সার্কুলার রেল পরিষেবায় একাধিক পরিবর্তন আনল পূর্ব রেল। ২০ ও ২১ জুন বিভিন্ন কর্মসূচির কারণে একাধিক ট্রেন বাতিল ও রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ কর্মসূচির জন্য ২০ ও ২১ জুন সার্কুলার রেল পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হবে। 

২০ জুন বেশ কয়েকটি ট্রেন টালা স্টেশন পর্যন্ত চলবে এবং সেখান থেকেই যাত্রা শুরু করবে। ৩০৩১২, ৩০৩১৪ এবং ৩০১২২ নম্বর ট্রেন টালা স্টেশনে যাত্রা শেষ করবে। অন্যদিকে ৩০৩৩১, ৩০১১১ এবং ৩০৩১৩ নম্বর ট্রেন তালা স্টেশন থেকেই যাত্রা শুরু করবে। এছাড়া ৩০১৫৪ নম্বর ট্রেনকে ঘুরপথে চালিয়ে শিয়ালদহ (উত্তর) স্টেশনে যাত্রা শেষ করানো হবে। ৩০১২৩ নম্বর ট্রেন শিয়ালদহ (উত্তর) থেকে যাত্রা শুরু করবে। ৩০৭১১ নম্বর ট্রেন বালিগঞ্জ পর্যন্ত চলবে এবং ৩০৩১৭ নম্বর ট্রেন বালিগঞ্জ থেকে কাঁকুড়গাছি হয়ে চলাচল করবে। কয়েকটি ট্রেনকে বিকল্প রুটে চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ৩০৩৩২, ৩০৩৫৩ এবং ৩০১৩৫ নম্বর ট্রেন নির্ধারিত রুটের পরিবর্তে ঘুরপথে চলবে। পাশাপাশি ৩০৪১৬ ও ৩০৪৫১ নম্বর দুটি সার্কুলার রেল লোকাল সম্পূর্ণ বাতিল থাকবে।  

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

২১ জুনও একাধিক ট্রেন পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। ৩০৩২২ ও ৩০১২৮ নম্বর ট্রেন কলকাতা স্টেশন পর্যন্ত চলবে। অপরদিকে ৩০১৪৫ ও ৩০১২১ নম্বর ট্রেন কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ৩০৩৪৪ নম্বর ট্রেন বারাসত পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এছাড়া ৩০১৪২ নম্বর ট্রেনকে কাঁকুড়গাছি রোড জংশন ও বালিগঞ্জ হয়ে মজেরহাট পর্যন্ত চালানো হবে। ৩০৩৪২ নম্বর ট্রেন বালিগঞ্জে যাত্রা শেষ করবে এবং ৩০৭১২ নম্বর ট্রেন বালিগঞ্জ থেকে ছাড়বে।রবিবার ৩০৪১২, ৩০৪১১, ৩০৩৫১, ৩০১১৩ এবং ৩০১১৬ নম্বর মোট পাঁচটি সার্কুলার রেল লোকাল বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।

এদিকে ২০ জুন যাত্রীদের সুবিধার্থে একটি বিশেষ শিয়ালদহ-বারুইপুর ইএমইউ ট্রেন চালানো হবে। ট্রেনটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে বালিগঞ্জের পর নির্ধারিত বিশেষ রুট অনুসরণ করবে। তবে পূর্ব রেল স্পষ্ট জানিয়েছে, ২১ জুন রবিবার চলাচলকারী সমস্ত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) লোকাল ট্রেন নির্ধারিত রবিবারের সময়সূচি অনুযায়ী স্বাভাবিকভাবেই চলবে।

এদিকে ২০ জুন যাত্রীদের সুবিধার্থে একটি বিশেষ শিয়ালদহ-বারুইপুর ইএমইউ ট্রেন চালানো হবে। ট্রেনটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে বালিগঞ্জের পর নির্ধারিত বিশেষ রুট অনুসরণ করবে। তবে পূর্ব রেল স্পষ্ট জানিয়েছে, ২১ জুন রবিবার চলাচলকারী সমস্ত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) লোকাল ট্রেন নির্ধারিত রবিবারের সময়সূচি অনুযায়ী স্বাভাবিকভাবেই চলবে।

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমান

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম