মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিমবঙ্গের মসনদে বসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে ‘‌জনতার দরবার’‌ চালু করবেন তিনি। আজ, সোমবার থেকে তা চালু করে দিলেন। কথা মতো কাজ শুরু করে দিয়েছেন সল্টলেকের পার্টি অফিসে। বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার হাইভোল্টেজ বৈঠকের আগে ‘জনতার দরবার’ কর্মসূচিতে হাজির শুভেন্দু অধিকারী। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ সল্টলেকের দলীয় কার্যালয়ে এসে সাধারণ মানুষের অভাব–অভিযোগ শুনছেন তিনি। সঙ্গে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়ও।

এদিকে জনসাধারণের সঙ্গে সরাসরি কথা বলছেন তিনি। আমজনতার পাশে থাকাই মুখ্যমন্ত্রীর প্রথম অগ্রাধিকার। তাই সাধারণ মানুষের কথা, সমস্যা জানতে ‘‌জনতার দরবার’‌ কর্মসূচি শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করে কাজ শুরু করলেন মুখ্যমন্ত্রী। সেখানে সাধারণ মানুষ জানাতে শুরু করেছেন তাঁদের অভাব–অভিযোগ। সামাজিক প্রকল্প পেতে নানা খোঁজ নিচ্ছেন অনেকে। বহু ভ্রান্তি এখান থেকে কাটিয়ে নিচ্ছেন। আবার কোনও অত্যাচারের শিকার হলে সেটাও জানাচ্ছেন বলে সূত্রের খবর।

অন্যদিকে একজন নার্স এসেছিলেন সেখানে। তিনি মুখ্যমন্ত্রীকে জানান, বেশ কয়েকবছর ধরে স্থায়ী নার্সের মতো কাজ করে গেলেও আজও অস্থায়ী হয়ে রয়েছেন। সমকাজে সমবেতন যাতে পাওয়া যায় সেই আর্জি করলেন ওই নার্স। তাঁর বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পরই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের ওই ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানান। কারণ তাঁর কথায়, ‘‌সাধারণ মানুষ ক্যামেরার সামনে নিজেদের অস্বস্তির কথা জানাতে দ্বিধাবোধ করতে পারেন। তাই সাধারণের অসুবিধা হবে, এমন পরিস্থিতি যেন না হয়।’‌

এছাড়া ‘জনতার দরবারে’র প্রথম দিনেই চাকরিপ্রার্থীদের ভিড় দেখা গিয়েছে। শাসনব্যবস্থাকে একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শুধু নিজে দরবার করাই নয়, দলের সমস্ত জনপ্রতিনিধিদের জন্যও কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ নির্দেশ দেন, ‘‌মানুষ নিজের সমস্যার কথা বলছে, অথচ আপনারা গুরুত্ব দিচ্ছেন না—এমন ঘটনা যেন কোনওভাবেই না ঘটে। মানুষের উন্নয়ন করার জন্য কোনও দল দেখার দরকার নেই। আপনি বিধায়ক মানে আপনার এলাকার সব মানুষের জন্য কাজ করা আপনার মৌলিক দায়িত্ব।’‌ এবার নিজেই তা শুরু করলেন।

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

স্বস্তিতে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য