কলকাতা মেট্রোয় বাড়ছে মরণ ঝাঁপের সংখ্যা, উদ্বিগ্ন কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি:  কলকাতা মেট্রোর ব্লু লাইনে যাত্রা যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে নিত্য যাত্রীদের। কখনো সিগন্যাল সমস্যা থাকলে, কখনো মরণ ঝাঁপ। গত তিন মাসে প্রায় ৯ জন মরণ ঝাঁপ দেয় কলকাতা মেট্রোর ব্লু লাইনে। এর জেরে প্রায় ঘন্টা খানেক বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষদের। প্লাটফর্মে নজরদারি সঙ্গে ক্রমাগত প্রচার করার পরেও এই মরণ ঝাঁপ থেকে কোনো ভাবেই আটকানো সম্ভব হচ্ছে না। মেট্রো রেল সূত্রে খবর, বারংবার তাদের তরফ থেকে সতর্কতামূলক ভাবে যেমন প্রচার করা হচ্ছে তেমনই নজরদারিও বাড়ানো হয়েছে কিন্তু আটকানো যাচ্ছে না কোনো ভাবে।

মেট্রো সূত্রে খবর, ২০২৫ সালের নভেম্বরে ৩টি, ডিসেম্বরে ২টি, জানুয়ারিতে ৩টি এবং ফেব্রুয়ারিতে ১টি মেট্রোর সামনে ঝাঁপের ঘটনা ঘটেছে। অর্থাৎ পরিসংখ্যানের দিক থেকে দেখতে গেলে প্রায় তিন মাসে ৯ জনের ঝাঁপ। মেট্রো সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসে দুইজনকে বাঁচানো সম্ভব হয়েছে। কিন্তু বাকি ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে নি মেট্রো কর্তৃপক্ষের। কখনও ময়দান, কখনও মাস্টারদা সূর্য সেন, কখনও নেতাজি, কখনও গিরিশ পার্ক। কলকাতা মেট্রোয় ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেই চলেছে। চোখের সামনে কেউ ঝাঁপ দেওয়ার পর সেই চালককে মেট্রো চালানো থেকে বিরতি দেওয়া হয়। একাধিকবার কাউন্সেলিংও করানো হয়েছে চালকদের। আত্মহত্যা রুখতে কালীঘাট স্টেশনে গার্ডরেল বসানো হয়েছে। তারপর থেকে সেখানে আত্মহত্যার চেষ্টা অনেকটাই কমেছে। কিন্তু বাকি স্টেশনে তা আর বসানো হবে কি না, সে বিষয়েও সঠিক উত্তর জানা নেই মেট্রো কর্তৃপক্ষের। অনেকেই বলছেন, আপাতত সেই পরিকল্পনা বিষবাও জলে।

আরও পড়ুন: রেল সফর করতে এবার পরিচয়পত্র বাধ্যতামূলক, সীমান্তে জারি হাই অ্যালার্ট

কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, ২০২২ সালে মেট্রোতে মরণ ঝঁপ দিয়েছে পাঁচজন। ২০২৩ সালে প্রায় চারজন। ২০২৪ সালে আত্মহত্যা করেছেন ৭ জন। ২০২৫ সালের শেষে দুইজন এবং চলতি বছরে জানুয়ারি ফেব্রুয়ারি মিলিয়ে মোট আটজন মরণ ঝাঁপ দিয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, ২০২৫ সাল থেকে এই মরণ ঝাঁপ বেড়েছে অনেকটাই।

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

রাখি পূর্ণিমার পবিত্র লগ্নে বিদেশ থেকে চাকরির প্রস্তাব, ভ্রমণে সতর্ক থাকতে হবে ৫ রাশির জাতকদের

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?