রেল সফর করতে এবার পরিচয়পত্র বাধ্যতামূলক, সীমান্তে জারি হাই অ্যালার্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর (SIR) আবহে নিরাপত্তা জোরদার করতে নয়া নির্দেশিকা জারি করল রেল কর্তৃপক্ষ। এই নির্দেশিকায় স্পষ্ট ভাবে বলা হয়েছে, নেপাল ও বাংলাদেশ সহ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালাতে হবে। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের পর প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। তারই প্রেক্ষিতে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ রুখতে এবার রেলপথেও কড়াকড়ি শুরু করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ-সহ দেশের মোট ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমানে ভোটার তালিকার SIR প্রক্রিয়া চলছে। অভিযোগ উঠেছে, সীমান্ত নজরদারি এড়িয়ে বাংলাদেশ ও নেপাল থেকে কিছু মানুষ বেআইনিভাবে ভারতে প্রবেশ করছে এবং ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে যাতায়াত ব্যবস্থায় বাড়তি সতর্কতা আরপকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন। 

আরও পড়ুন: বাংলায় নজির! ইউজিসি NET পরীক্ষায় সারা দেশে প্রথম যাদবপুরের লোপামুদ্রা

রেলের নিয়ম অনুযায়ী, দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত টিকিটে যাত্রার ক্ষেত্রে যাত্রীদের আসল পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। যদিও এতদিন বাস্তবে বহু ক্ষেত্রেই কেবল টিকিট দেখেই যাত্রীদের ছেড়ে দেওয়া হতো। এবার সেই পুরোনো নিয়ম কঠোর ভাবে যাত্রীদের ছেড়ে দেওয়া হতো। এবার সেই পুরোনো নিয়ম কঠোর ভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় রেল বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট পরীক্ষার পাশাপাশি পরিচয়পত্রও অবশ্যই যাচাই করতে হবে। একাধিক যাত্রী একসঙ্গে সফর করলে অন্তত একজনের বৈধ পরিচয়পত্র দেখালেই চলবে। তবে কেউই পরিচয়পত্র দেখাতে না পারলে সকলকেই ‘টিকিটহীন যাত্রী’ হিসেবে গণ্য করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, বিশেষ ছাড় বা নির্দিষ্ট ক্যাটাগরিতে টিকিট কাটা যাত্রীদের সংশ্লিষ্ট নথিও যাচাই করা হবে।

রেল সূত্রে খবর, বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের সীমান্ত ঘেঁষা রুটগুলিতে এই নজরদারি আরও কড়া হবে। সীমান্তবর্তী এলাকায় অবৈধ যাতায়াত রুখতেই এই পদক্ষেপ কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

পুরনো বাড়িতে থাকলে সাবধান! ১৫ দিনের সময়সীমা পুরসভার, নিয়ম না মানলেই কঠোর পদক্ষেপের হুশিয়ারি

‘চেজ মাস্টার’ কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের তারকা ক্রিকেটার, বললেন বড় কথা

অন্নপূর্ণার প্রাপক তালিকায় সরকারি কর্মী-মৃত ব্যক্তি! নতুন করে যাচাই, দীপাবলির আগেই নভেম্বরের টাকা

রাজ্যের নয়া শিল্পনীতির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনে সৌদির ভয়াবহ হামলা, নিহত ২০

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজো-দীপাবলিতে ঠান্ডা আমেজ পাবে বাংলা?

নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

গীতার বাণী

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

আজকের রাশিফল: মা লক্ষ্মীর কৃপায় অর্থলাভ, কারা থাকবেন সাবধানে?

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা