‘সম্মানের ব্যাপার’, সম্পত্তি বৃদ্ধি মামলায় মন্তব্য দিলীপের

প্রাতঃভ্রমণে বেরিয়ে তাঁর প্রশ্ন, ‘কেউ অভিযোগ করেছেন কি? কে কার কাছ থেকে টাকা নিয়েছেন?’  তারপরেই তিনি বলেন, ‘সম্মানের ব্যাপার’।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পত্তি বৃদ্ধির অভিযোগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ (DILIP GHOSH) সহ ১৭ জন বিরোধী নেতার নামে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা। এই প্রসঙ্গে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, ‘সম্মানে ব্যাপার’।

উল্লেখ্য, গত ৮ অগাস্ট রাজ্যের শাসক দলের নেতা, বিধায়ক, মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। রাজ্যের ৩০ জন বিরোধী নেতার সম্পত্তি বৃদ্ধি মামলাতেও ইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরে সম্পত্তি বৃদ্ধি মামলাতে হাইকোর্টে মামলা দায়ের করা হয় বিরোধী শিবিরের ১৭ নেতার নামে। মামলাকারীর আবেদন, কোনও স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক। অভিযোগ, কারও সম্পত্তি বেড়েছে কয়েকগুণ থেকে কয়েকশো গুণ। জানা গিয়েছে, মামলাকারীর পক্ষ থেকে কারও ৫ বছরের বা কারও ১০ বছরের সম্পত্তির হিসেবও জমা দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে বেরিয়ে তাঁর প্রশ্ন, ‘কেউ অভিযোগ করেছেন কি? কে কার কাছ থেকে টাকা নিয়েছেন?’  তারপরেই তিনি বলেন, ‘সম্মানের ব্যাপার’। আরও বলেন, ‘কাদা ছেঁটানোর চেষ্টা করা হচ্ছে’। শুক্রবার তিনি বলেন, এতদিন কেন সিআইডিকে দিয়ে তদন্ত করা হল না?

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের