‘নিজের রাস্তায় হাঁটি’, দিলীপ আছেন দিলীপেই

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে তাঁকে সম্প্রতি ‘সেন্সর’ করা হয়েছে। এবার ‘নিজের রাস্তায় হাঁটি’ বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন দিলীপ ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে তাঁকে সম্প্রতি ‘সেন্সর’ করা হয়েছে। এবার ‘নিজের রাস্তায় হাঁটি’ বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বুধবার নিউটাউনে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

মঙ্গলবার সংবাদ মাধ্যমের হাতে এসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের উদ্দেশে লেখা একটি চিঠি। যেখানে বলা হয়েছে, যখন তখন সংবাদমাধ্যমে বা অন্য কোনও প্রকাশ্য ফোরামে তিনি যেন দলের নেতৃত্বের বিরুদ্ধে মুখ না খোলেন। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এই চিঠি দিয়েছেন বঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষকে। যদিও দিলীপ ঘোষ জানান, তিনি এ বিষয়ে কোনও চিঠি পাননি। বুধবার দিলীপ ঘোষ হুঙ্কার দিয়ে বলেন, ‘নিজের রাস্তায় আমি হাঁটি। দল বিড়ম্বনায় পড়লে দেখার লোক আছে। কর্মীদের দেওয়া দায়িত্ব পালন করব।’ আর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। দিলীপ ঘোষ কি কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চলেছেন? এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে।

উল্লেখ্য ২০২১ সালে রাজ্য বিধানসভার নির্বাচনে বিজেপির ভরাডুবির পরই দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে অপসারণ করে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই জায়গায় আনা হয় রায়গঞ্জের সাংসদ সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপ ঘোষ নতুন রাজ্য সভাপতির রাজনৈতিক অভিজ্ঞতা কম বলে মন্তব্য করেছিলেন। দলের নেতাদের বিরুদ্ধে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি একাধিকবার বেসুরো মন্তব্য করেছেন সংবাদমাধ্যমের সামনে।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ সুপ্রিম কোর্টের বিচারপতির

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে