নীতীশে ক্ষুব্ধ দিলীপ, অস্বস্তিতে বঙ্গ বিজেপি

নীতিশ কুমারকে নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন দিলীপ ঘোষ। আর সেটাই বঙ্গ বিজেপিকে রীতিমত অস্বস্তিতে ফেলে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে সরকার বদলের ঢেউ এবার আছড়ে পড়ল বঙ্গ বিজেপির(Bengal BJP) সংসারে। সেখানে আগুন লাগিয়ে দিলেন বঙ্গ বিজেপিরই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। বিহারে নীতীশ কুমার(Nitish Kumar) এদিন সকালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছেন। বিকালে আবার সেই জোটেরই মুখ্যমন্ত্রী হিসাবে শপথও নিয়েছেন। এই নিয়ে এটা নীতীশের গত ১০ বছরে ৫ নম্বর পাল্টি। আর তাঁর রাজনৈতিক কেরিয়ারে তিনি এই নিয়ে নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। তাঁর এই পাল্টিবাজিতে বিরক্ত কংগ্রেস শিবির এদিন তাঁকে ‘গিরগিটি’ আখ্যাও দিয়েছে। যদিও বিজেপির তাতে কিছু দায় আসে না। তাঁরা ফের বিহারের ক্ষমতায় ফিরেছে নীতীশকে নিজেদের জোটে টেনে এনে। কিন্তু এই সমঝোতায় ক্ষুব্ধ দিলীপ। এদিন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে এই প্রসঙ্গে সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভ উগরে দেন। আর তারপর থেকে সময় যতই গড়িয়েছে বঙ্গ বিজেপির অন্দরে অস্বস্তির চোরাস্রোত ততই খরস্রোতা হয়েছে।

কী বলেছেন দিলীপ? তাঁর দাবি, ‘নীতীশ কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে চলেছে। তিনি বিজেপিতে যোগ দেবেন কি না, বিজেপি তাঁকে মেনে নেবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা শুধু দেখার অপেক্ষায় রয়েছি কিভাবে বিষয়গুলি উন্মোচিত হয়। বিহারের রাজনীতি বড়ই অদ্ভুত। নীতীশ কুমার নির্বাচনে জয়ী হওয়ার পর তিনবার শপথ নেন – কখনও লালু প্রসাদ যাদবের সঙ্গে আবার কখনও অন্য কারও সঙ্গে। তিনি সরকার গঠন করেছেন। কিন্তু এই পাল্টিবাজি মানুষ মেনে নেবে না। এই রাজনীতির অবসান হওয়ার দরকার আছে দেশে। আমি জনতার কাছে গিয়ে এক বলে ভোট চাইব, আর ভোটে জিতে অন্য পথে হাঁটব এটা জনগনের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’ দিলীপের এই বক্তব্যই দিনভর ঘুরেছে নানা চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়াতে। আর সেটাই অস্বস্তিতে ফেলেছে বঙ্গ বিজেপিকে। কেননা নীতীশের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত একদম দলের শীর্ষ স্তরের সিদ্ধান্ত। দিলীপ সেই সিদ্ধান্তকেই তোপ দেগেছেন।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর