‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদল হতেই ফাঁস হচ্ছে একের পর এক তৃণমূলের নেতা-কর্মীর কুকীর্তি। এবার জনরোষের নিশানায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। বৃহস্পতিবার (৪ জুন) রাতে স্বরূপ গ্রেফতার হতেই শুক্রবার (৫ জুন) জনরোষ আছড়ে পড়ে নিউ আলিপুরের সুরুচি ক্লাবে। এরই মধ্যে ক্লাবের বাইরে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ও তাঁর ভাইকে কটাক্ষ করে পড়ল পোস্টার। তাতে লেখা,‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি।’

সম্প্রতি, সুরেন্দ্রনাথ কলেজের ভিতরে গোপন বিলাসবহুল বেডরুমের হদিশ মিলেছিল। যা নিয়ে রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল অরূপ-স্বরূপের সুরুচি সঙ্ঘে। শুক্রবার বিকেলে নিউ আলিপুরে সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর চলে। উত্তেজিত জনতা ক্লাবের হোডিং, ব্যানার সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেয়। তালা ভেঙে ভিতরে ঢুকতেই চক্ষু ছানাবড়া হয়ে যায় বিক্ষোভকারীদের। ক্লাবের মধ্যে  খোঁজ মেলে সুসজ্জিত বেড রুমের। সেখানে রয়েছে একটি কিং সাইজ বিছানা। শুধু তাই নয়, পাওয়া যায় রাশি রাশি সরকারি জলের বোতল। রয়েছে অতিথিদের বসার জন্য সোফা। ঝাঁ চকচকে একটা শৌচাগারও রয়েছে সেই বেড রুমের সঙ্গে। ক্লাবের অন্দরে এই সব জিনিস দেখে বিক্ষোভকারীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠা। ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন তারা।

আরও পড়ুন-সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

কলকাতার বড় পূজাগুলির মধ্যে অন্যতম ক্লাব হিসেবে পরিচিত ‘সুরুচি সঙ্ঘ’। এই ক্লাব বিশ্বাস ব্রাদার্সের দখলে ছিল দীর্ঘদিন ধরে। গত বছর পুজোর থিম ছিল ‘আহুতি’। প্রতি বছর দুর্গাপুজোর সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি দেখা যেত। কিন্তু স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর এবং মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় এফআইআর(FIR) দায়ের হতেই বদলে যায় পরিস্থিতি।

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর