সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: শেখ শাহজাহানের খাস তালুকে অস্ত্র ভান্ডারের হদিশ। সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ। শাহজাহান ঘনিষ্ঠ রবিন দাস ও গোপাল দাসের বাড়িতে তল্লাশি চালিয়েছে বেঙ্গল এসটিএফ আধিকারিকরা। বাড়ি ও বাড়ির লাগোয়া পুকুর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র।

জানা গিয়েছে, শনিবার সকালে সন্দেশখালি ২-এর মণিপুরে তৃণমূল নেতা রবিন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে পৌঁছে গিয়েছে এসটিএফ। ২ জনের বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ ছিল। শাহজাহানের ঘনিষ্ঠ হয়ে সকলের মধ্যে ত্রাস ছড়িয়ে রাখার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শনিবার সকালে এসটিএফের তদন্তকারীরা সন্দেশখালি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছে যান তাদের বাড়িতে। বাড়ির পাশাপাশি সংলগ্ন পুকুরেও তল্লাশি চালানো হয়েছে। সেখান থেকে প্রায় ২১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ার খবর চাউর হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। প্রচুর লোকজন এলাকায় ভিড় জমিয়েছেন।  কোথা থেকে এই অস্ত্র এসেছে, কেন এনে রাখা হয়েছিল, জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই এলাকার সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে। এলাকার বিজেপি কর্মীদের ভয় দেখানো ও অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে। এদিন অস্ত্র উদ্ধার হওয়ার পরে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলছেন, পুকুরে আগে মাছ পাওয়া যেত। তৃণমূলের জন্য এখন পুকুর থেকে গুলি-বোমা-বন্দুকও পাওয়া যাচ্ছে। এরা আসলে পৃথিবীর নবম আশ্চর্য। রাজ্যের পরিস্থিতি কতটা খারাপ করেছে, তা প্রতিদিন সামনে আসছে। সাধারণ মানুষের ওপরে এই অস্ত্র দিয়ে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। দোষিরা যেন শাস্তি পায়, সেই আবেদনই সরকারের কাছে করা হবে।

 

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে