সব ভাষা শিখুন, কিন্তু মাতৃভাষাকে ভুলবেন না, জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : কন্যাশ্রী দিবসে ধনধান্য অডিটোরিয়াম থেকে বাংলা ভাষা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সব ভাষা শিখুন, কিন্তু বাংলা ভাষাকে ভুলবেন না। বাংলা না থাকলে স্বাধীনতা পাওয়া হত না। বাংলার মাটিকে কখনও ভুলবেন না।

এদিন তাঁর কথায় উঠে এসেছেন, রাজারামমোহন রায়, বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয়-বাদল-দিনেশ, মাতঙ্গিনী হাজার। দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার মানুষের কথা তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা আন্দোলনে সব থেকে বেশি যাঁরা জেলে ছিলেন, তাঁদের মধ্যে বেশিরভাগ বাংলার থেকে।

যাঁরা দেশের নাগরিক নন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিক কেন্দ্র। কিন্তু দেশের নাগরিকদের ওপরে নির্যাতন নয়। বাংলায় কথা বলার জন্য হেনস্তার কথাও তিনি এদিন তুলে ধরেছেন। তাঁর প্রশ্ন, অন্য ভাষাকে যদি সম্মান করা হয়, তাহলে বাংলা ভাষাকে কেন সম্মান করা হবে না? তাঁর অভিযোগ, ইউজিসি গবেষকদের টাকা বন্ধ করেছে। সেই টাকা আমরা দিচ্ছি। বাম সরকারকে নিশানা করে তিনি লিখেছেন, একটা সময় পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি বন্ধ ছিল। ক্ষমতায় এসে ইংরেজি চালু করা হয়েছে।

কন্যাশ্রী প্রকল্পের পর প্রাথমিক শিক্ষায় ড্রপ আউট কমেছে। কন্যাশ্রী দিবসে ধনধান্য অডিটোরিয়াম থেকে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, উচ্চমাধ্যমিকে এক সময় ড্রপ আউট ছিল ১৫.৪২। এখন সেই সংখ্যা ৩.১৭। মাধ্যমিকে ড্রপ আউট ছিল ১৬.৩২। সেটা এখন অনেকটাই কমে গিয়েছে। মাধ্যমিকে এখন ড্রপ আউট ২.৯। চলতি বছর কন্যাশ্রী প্রকল্পের ১২ বছর পূর্ণ করল।

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

 প্রয়াত নানা পাটেকর, অভিনয় জগতে নক্ষত্র পতন

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে