যুগাবসান, প্রয়াত হলেন সংবাদপাঠিকা ছন্দা সেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হলেন কলকাতা দূরদর্শনের  সংবাদপাঠিকা ছন্দা সেন। তাঁর প্রয়াণে একটা যুগের পরিসমাপ্তি ঘটলো।    বুধবার রাত ২.২৫ নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। জানা গিয়েছে, ছন্দাদেবী দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বুধবার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।   বৃহস্পতিবার কেওড়াতলার মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।    

১৯৭৪ সালে আকাশবাণী কলকাতা কেন্দ্রে সংবাদ পাঠিকা হিসেবে কাজে যোগ দেন ছন্দা সেন। তবে ১৯৭৫ সালের ১১ অগস্ট থেকে কলকাতা দূরদর্শনে নিয়মিত সংবাদ পাঠ করতেন তিনি। সেই সময় তাঁর  অসাধারণ বাচনভঙ্গিতে সংবাদ পাঠ মন জয় করে নিয়েছিল দর্শকদের। আর তাই সেই সময় তাঁর কণ্ঠে  ‘খবর পড়ছি ছন্দা সেন’ এই কথাটি বেশ জনপ্রিয়তা পায়।

উল্লেখ্য, দূরদর্শনের জন্মলগ্ন থেকে যুক্ত ছিলেন ছন্দা সেন। পরে চলে যান বিবিসিতে। তবে ২০০৬ সালে  টেলিভিশন দুনিয়া থেকে অবসর গ্রহণ করেন ছন্দা দেবী। বলা বাহুল্য  আজকের রঙিন টেলিভিশন দুনিয়ার থেকে সাদা কালো আবহের খবর চ্যানেল ছিল একেবারে অন্যরকম। নিরাসক্ত কণ্ঠে সংবাদপাঠ ছিল সেই যুগের রীতি। আর সেই যুগের অন্যতম সেরা প্রতিনিধি ছন্দা সেন।

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেও পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

‘টাকা-পয়সা নেই’, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে বিনামূল্যে রাত কাটানোর চেষ্টা, বিতর্কে ভারতীয় ইউটিউবার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

ডায়রিয়ায় আক্রান্ত ছেলের বমি বৃদ্ধা মা’কে দিয়ে পরিষ্কার করালেন চিকি‍ৎসক, অমানবিক ছবি সরকারি হাসপাতালে

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের