৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়িতে গড়ে উঠেছে আস্ত শহর! দমদমে ‘তন্তু নগর’ দেখতে মুখিয়ে দর্শনার্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজোর মণ্ডপে ঢুকলেই চোখের সামনে ভেসে উঠবে আস্ত একটি শহরের ছবি।তবে এই শহর তৈরিতে ব্যবহৃত হয়েছে না ইট, না কাঠ শিল্পের মূল উপকরণ নারকেলের দড়ি। এমনই অভিনব ভাবনায় দর্শনার্থীদের চমক দিতে প্রস্তুত দমদম মল পল্লি। পুজোর ৭৩তম বর্ষে তাদের থিম ‘তন্তু নগর’। মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে ৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়ি।

প্রতি বছরই দুর্গাপুজোয় নতুন ভাবনা ও শিল্পকর্মের মাধ্যমে দর্শকদের মন জয়ের চেষ্টা করে বিভিন্ন পুজো কমিটি। সেই প্রতিযোগিতায় এ বার নজর কাড়তে চলেছে দমদম মল পল্লির এই ব্যতিক্রমী উদ্যোগ। নারকেলের দড়ির বুননে মণ্ডপের পরতে পরতে ফুটিয়ে তোলা হয়েছে শহুরে জীবনের নানা পরিচিত দৃশ্য। সাধারণ একটি উপকরণকে কাজে লাগিয়ে কীভাবে গোটা শহরের আদল তৈরি করা যায়, তারই অনন্য নিদর্শন ‘তন্তু নগর’। মণ্ডপের শিল্পভাবনার দায়িত্বে রয়েছেন পার্থ জোরদার। প্রায় ৩০ জন কারিগরকে সঙ্গে নিয়ে অগস্ট মাস থেকে শুরু হয় এই বিশাল কর্মযজ্ঞ। দীর্ঘ পরিশ্রম ও নিপুণ হাতের ছোঁয়ায় নারকেলের দড়ি হয়ে উঠেছে শহর নির্মাণের প্রধান উপাদান।

আরও পড়ুনঃ চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বর্তমানে দৈনন্দিন জীবনে নারকেলের দড়ির ব্যবহার ক্রমশ কমছে। হারিয়ে যেতে বসা এই উপকরণকেই শিল্পের মাধ্যমে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছে পুজো কমিটি। অন্যদিকে, মণ্ডপে আধুনিকতার ছোঁয়া থাকলেও প্রতিমায় বজায় থাকছে সাবেকি ঐতিহ্য। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী সনাতন রুদ্রপালের হাতে তৈরি হয়েছে প্রতিমা। পুজো কমিটির ঘোষণা অনুযায়ী, চতুর্থীর দিন মণ্ডপের উদ্বোধন হবে। ফলে দর্শনার্থীরা চতুর্থী থেকেই এই অভিনব শিল্পকর্ম দেখার সুযোগ পাবেন। সব মিলিয়ে, নারকেলের দড়িতে বোনা ‘তন্তু নগর’ এ বার দমদম মল পল্লির দুর্গাপুজোয় বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে।

‘শিক্ষার বয়স নেই’, ৬৩ বছর বয়সে ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হলেন হরিয়ানার প্রবীণা

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

‘অপহরণের ছক’,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

মাথায় আগুনের কলসি, হাতে মশাল, রাজকোটের মহিলাদের অনন্য গরবা দেখে থমকাল নেটমহল

ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ