চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার (১৪ অক্টোবর) চতুর্থী। দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে বাংলা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের একাধিক রাজ্য থেকে সরে যাচ্ছে। পশ্চিমবঙ্গেও বর্ষার প্রভাব ক্রমশ কমছে। তবে বর্ষা বিদায় নিলেও এখনই বৃষ্টির হাত থেকে পুরোপুরি রেহাই মিলছে না। চতুর্থীর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও পুজোর পরের দিনগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়বে। শহরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাত পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে ষষ্ঠী থেকে পরিস্থিতির বদল হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর দিনগুলিতে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ছাতা সঙ্গে রাখার প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন: কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

চতুর্থীর দিন দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

দেড় বছরের শিশুর মাথার ওজন প্রায় ১০ কেজি! সন্তানকে সুস্থ করতে মরিয়া মা-বাবা

৬০ বছরে বাবা হতে চলেছেন সলমান খান, পরিচালক বন্ধু করণ জোহারকে জানালেন গোপন কথা

চতুর্থীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

পুজোর আগে বিশাল ছাড়! ৬৭ হাজারে মিলছে TVS Radeon বাইক

প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলে করণীয় কী ? মাথায় রাখুন কয়েকটি টিপস

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার