এই মুহূর্তে




বড়বাজার থেকে ৫০ হাজার টাকা মূল্যের নকল প্রসাধনী দ্রব্য আটক করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

নিজস্ব প্রতিনিধি: মধ্য কলকাতার বড়বাজার এলাকা থেকে নামি কোম্পানির বিপুল পরিমাণ মহিলাদের প্রসাধনীর নকল দ্রব্য আটক করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও বড়বাজার থানা। জানা গিয়েছে পরেশ ট্রেডার্স নামে আর্মেনিয়ান স্ট্রিটে রাম রহিম মার্কেটে(Ram Rahim Market) সাত তলার একটি দোকান থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকার মূল্যের মহিলাদের নকল নামী কোম্পানির হেয়ার রিমুভার আটক করে পুলিশ। মোট ৪৩২ টি হেয়ার নকল রিমুভার আটক হয়। জনৈক দীপক দাস এই নকল হেয়ার রিমুভার গ্রামগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার ব্যবসা করত। তাকে পুলিশ আটক করেছে।

চিকিৎসক মহল মনে করছে, এই নকল হেয়ার রিমুভার যদি মহিলারা ব্যবহার করে সেক্ষেত্রে ত্বকে অন্য ধরনের সমস্যা দেখা দিতে পারে। কোথায় এই নকল হেয়ার রিমুভার তৈরি হত এবং কিভাবে চারদিকে ছড়িয়ে দেওয়া হতো তা জানতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা তদন্ত শুরু করেছে। ওই দোকানটি তদন্তের সাথে সিল করে দেওয়া হয়েছে।

কলকাতার বড়বাজার মার্কেট(Burabazar Market) থেকে যেকোনো প্রসাধনী দ্রব্য সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসে হোলসেল দরে কিনে নিয়ে যান। সেই হোলসেল মার্কেটে এলাকায় ৫০ হাজার টাকা মূল্যের নামি কোম্পানির মহিলাদের ব্যবহৃত নকল হেয়ার রিমুভার(Hair Remover) উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। এই চক্রে আর কারা রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

ফের পারদপতন কলকাতায়, রাজ্যজুড়ে শীতের আমেজ

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

চিংড়িঘাটার মেট্রোর জট কাটাতে ফের বৈঠক করার নির্দেশ হাইকোর্টের

‌প্যাটিস বিক্রেতাদের মারধর করেও মিলল জামিন, উল্টে আক্রান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ হিন্দুত্বের পোস্টার বয়দের

শেষ দিনেও এসআইআর ফর্ম ফিলআপ করেননি মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন নিজের অনড় অবস্থান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ