সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে জোড়া অভিযান ইডির। একই দিনে কলকাতা ও দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সদর দফতরে ইডির তৎপরতা। কলকাতার পার্ক সার্কাসে তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের পরিচালিত উর্দু সংবাদপত্রের দফতরে যখন তল্লাশি চলছে, সেই সময়ই দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সদর দফতরে পৌঁছে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দুই জায়গায় একসঙ্গে তদন্তকারী সংস্থার উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

দিল্লিতে ইডির আধিকারিকরা পৌঁছন নয়া দিল্লির সাউথ এভিনিউ এলাকার তৃণমূল কংগ্রেসের দফতরে। ৬১ সাউথ এভিনিউয়ের সাংসদ বাংলোটি রাজ্যসভার সাংসদ হিসেবে নাদিমুল হকের নামে বরাদ্দ রয়েছে বলে জানা গিয়েছে। যদিও সেখানে তিনি থাকেন না। দীর্ঘদিন ধরেই ওই বাংলোটি তৃণমূলের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দফতরের বাইরে তৃণমূল কংগ্রেসের বোর্ডের পাশাপাশি দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও রয়েছে। এদিন সকালে দলীয় কর্মীরা অফিসে পৌঁছনোর আগেই সেখানে ইডির আধিকারিকরা উপস্থিত হন বলে খবর। এই অফিস থেকেই এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ তৃণমূলের একটি সাংবাদিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে প্রাক্তন সাংসদ সাকেত গোখলের উপস্থিত থাকার কথা। তার কয়েক ঘণ্টা আগেই তদন্তকারী সংস্থার আধিকারিকরা দলীয় কার্যালয়ে পৌঁছে যাওয়ায় বিষয়টি ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

অন্যদিকে, কলকাতার পার্ক সার্কাসে নাদিমুল হকের পরিচালিত ‘আখবার-ই-মশরিক’ নামের উর্দু সংবাদপত্রের অফিসেও সকাল থেকে তল্লাশি চালাচ্ছে ইডি। অভিযানের সময় গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে বলে খবর। অফিসের প্রবেশপথও নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগের সূত্র ধরেই নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে তল্লাশি চালানো হচ্ছে। সংশ্লিষ্ট আর্থিক লেনদেন, নথি এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তের প্রয়োজনে নাদিমুল হককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও সূত্রের খবর। ‘আখবার-ই-মশরিক’ কলকাতার পাশাপাশি দিল্লি, রাঁচী, আসানসোল, শিলিগুড়ি, ভোপাল, লখনউ এবং শ্রীনগর থেকেও প্রকাশিত হয় বলে জানা গিয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার বাজারে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের