রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার মিয়ামিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা। অবতরণের সময় রানওয়ে পেরিয়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল আমাজনের একটি কার্গো বিমান। দুর্ঘটনায় প্রায় ৫ জনের মৃত্যু হয়েছে। আরও ৫ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।   

ঘটনাটি ঘটে রবিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাজনের হয়ে পরিচালিত Boeing 767-300 কার্গো বিমানটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে মিয়ামির উদ্দেশে আসছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে ছাড়িয়ে এগিয়ে যায়। সংঘর্ষের পর বিমানে ভয়াবহভাবে আগুন লেগে যায়। এরপর বিমানটি বিমানবন্দরের বাইরে থাকা একাধিক গাড়িতে ধাক্কা মারে এবং আগুন ধরে যায়। একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও ক্লিপগুলোতে দেখা যায়, বিমানটি থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে এবং দমকলের গাড়িগুলো দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছে।   

বিমানটিতে থাকা পাইলট ও কো-পাইলটও দুর্ঘটনার পর বিমানের ভিতরে আটকে পড়েছিলেন বলে জানা গিয়েছে। মাটিতে থাকা কয়েকটি গাড়িও বিমানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকাজে ৬০টিরও বেশি জরুরি পরিষেবা ইউনিট এবং প্রায় ২০০ জন কর্মী মোতায়েন করা হয়। দুর্ঘটনার জেরে মিয়ামি বিমানবন্দরে কিছু সময়ের জন্য বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। আমেরিকার FAA এবং NTSB ঘটনার তদন্ত শুরু করেছে। আমাজন জানিয়েছে, তারা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে তদন্তে সহযোগিতা করছে।

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার