নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের কলকাতার বাড়ি ও অফিসে প্রায় ২৪ ঘণ্টা ধরে তল্লাশি চালাল ইডি। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযান শেষ হয় আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে। তল্লাশির পাশাপাশি সাংসদকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, প্রায় ৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের হিসেব ঘিরেই মূলত তাঁদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে তৃণমূল সাংসদকে।

ইডি সূত্রে জানা গিয়েছে, পার্ক সার্কাসে নাদিমুল হকের উর্দু সংবাদপত্রের দফতরকে কেন্দ্র করে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ সামনে আসে। অভিযোগ, সংবাদপত্রের দফতরকে ব্যবহার করে তৃণমূলের নামেও আর্থিক লেনদেন হয়েছে। এমনকি কালীঘাট তৃণমূলের অ্যাকাউন্ট থেকেও নিয়মবহির্ভূতভাবে টাকা সরানোর অভিযোগ রয়েছে। এই অভিযোগের সূত্র ধরেই বিধাননগর থানায় গত মাসে একটি অভিযোগ দায়ের হয়। এরপর তদন্তে নামে ইডি। সোমবার কলকাতায় নাদিমুল হকের বাড়ি ও অফিস ছাড়াও দিল্লি এবং রাঁচির দফতর মিলিয়ে মোট সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় নাদিমুল হক রাঁচিতে ছিলেন বলে জানা যায়। পরে সোমবার রাতে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। এরপর তাঁকে সঙ্গে রেখেই কলকাতার বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ব্যাঙ্কের নথি, আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র এবং বিভিন্ন ডিজিটাল নথি পরীক্ষা করেন তদন্তকারীরা। ইডির দাবি, প্রায় ৬০ কোটি টাকার লেনদেনের ক্ষেত্রে উপযুক্ত নথি বা হিসেব পাওয়া যায়নি।

আরও পড়ুন: ‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ‘তালিবানি’ ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

এই অর্থ কোথা থেকে এসেছিল, কোন কোন অ্যাকাউন্টে টাকা গিয়েছে এবং পুরো লেনদেনের পিছনে কারা রয়েছেন তা জানতেই নাদিমুল হককে প্রশ্ন করা হয় বলে ইডি সূত্রের খবর। ওই টাকার লেনদেনে হাওয়ালার কোনও যোগ রয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, দীর্ঘক্ষণ ধরে চলা ইডির তল্লাশি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। দলের দাবি, এত সময় ধরে অভিযান চালানোর পরও উল্লেখযোগ্য কিছু উদ্ধার করতে পারেনি ইডি। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, একটি পুরনো ফোন এবং একটি ট্যাব বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ডিভাইসগুলিতে দলের নির্বাচনী সংক্রান্ত তথ্য ছিল বলেও দাবি দলের। গোটা অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে অভিযোগ করেছে তৃণমূল।

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর