‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর ঐতিহ্য ও বাঙালির খাদ্যাভাস নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। মাছ-মাংস খাওয়া নিয়ে বিতর্ক তৈরি করা থেকে শুরু করে পুজোয় সরকারি অর্থ নেওয়া, পর্যটন দফতরের সাম্প্রতিক বিতর্ক এবং পুলিশের ভূমিকা সহ একাধিক বিষয়ে মুখ খুলে নিজের মতামত জানালেন তিনি। বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা উচিত নয় বলেই মনে করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ‘কে কী খাবেন, সেটা ব্যক্তিগত পছন্দের বিষয়।’ বাংলার দুর্গাপুজোর সঙ্গে বহুদিন ধরেই বিভিন্ন ধরনের খাদ্যাচারের যোগ রয়েছে। কোথাও কোথাও পাঁঠাবলির প্রথাও রয়েছে এবং সেই মাংস প্রসাদ হিসেবে গ্রহণ করার রীতিও দেখা যায়। 

দিলীপ ঘোষের দাবি, নিরামিষ খাবার স্বাস্থ্যের পক্ষে উপকারী। এমন মত সাধুসন্তদের অনেকেই দিয়ে থাকেন। কিন্তু তার অর্থ এই নয় যে বাংলার মানুষের দীর্ঘদিনের খাদ্যাভ্যাস নিয়ে বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হবে। বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে বাইরে থেকে শেখানোর প্রয়োজন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দুর্গাপুজোয় সরকারি অনুদান নেওয়া উচিত কি না, তা নিয়েও সরব হন দিলীপ ঘোষ। তাঁর মতে, পুজো মূলত সমাজের মানুষের উদ্যোগেই হওয়া উচিত। সরকারি অর্থের উপর নির্ভর করে বড় পুজো আয়োজনের প্রয়োজনীয়তা নিয়েই তিনি প্রশ্ন তোলেন।

আরও পড়ুন: কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

তাঁর বক্তব্য, আর্থিকভাবে দুর্বল কোনও গ্রাম বা পুজো কমিটির পুজো আয়োজন করতে সমস্যা হলে সরকার অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। কিন্তু বিপুল বাজেটের পুজোগুলির ক্ষেত্রে সরকারি অর্থ নেওয়ার যৌক্তিকতা নেই। মুখ্যমন্ত্রীর আবেদনে বেশ কিছু পুজো উদ্যোক্তা সাড়া দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি এবং সেই সিদ্ধান্তকে ইতিবাচক বলে ব্যাখ্যা করেন। সম্প্রতি পর্যটন দফতরের একটি ভিডিয়ো ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। পাশাপাশি ‘১১ হাতের’ বিতর্ক নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। দিলীপ ঘোষের দাবি, এ ধরনের ঘটনায় দফতরের মন্ত্রী এবং আধিকারিকদের আরও সতর্ক থাকা প্রয়োজন। পুরনো প্রশাসনিক সংস্কৃতির কিছু অভ্যাস এখনও থেকে গিয়েছে কি না, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর মতে, সরকারি কোনও দফতর থেকে বিতর্ক তৈরি হওয়ার মতো বিষয় সামনে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান