অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই হয়তো বলে কপাল! কৈলাস-মানস সরোবর যাত্রায় যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের বাসিন্দা ৬১ বছর বয়সী তপতী সিংহের। কিন্তু শেষ মুহূর্তে  চিনের ভিসা না মেলায় ভেঙে পড়েছিলেন। তখন অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা ।  ভিসা বাতিল হওয়ার ঘটনাই শেষ পর্যন্ত প্রাণে বাঁচিয়ে দিল তপতী সিংহকে। যদি নেপাল জেতেন তাহলে তিনি  সেই  তীর্থযাত্রী দলেরই সদস্য হতেন যাদের ৩২ জন পর্যটক নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হয়েছেন। 

তপতী-সহ পশ্চিমবঙ্গের মোট ৩৩ জনের একটি দল কৈলাস-মানস সরোবর যাত্রার পরিকল্পনা করেছিল। কলকাতার একটি ট্রাভেল সংস্থার মাধ্যমে মে মাস থেকেই প্রস্তুতি চলছিল। নিয়মিত বৈঠক, কেনাকাটা এবং ট্রেকিংয়ের প্রস্তুতিতেও অংশ নিয়েছিলেন তপতী। কিন্তু যাত্রার মাত্র কয়েক দিন আগে তাঁকে জানানো হয়, তাঁর চিনের ভিসা মঞ্জুর হয়নি। কেন ভিসা বাতিল করা হয়েছে, তার কোনও কারণও জানানো হয়নি। এরপর তপতী পরিকল্পনা বদলে লাদাখে চলে যান। কিন্তু নেপালে ভয়াবহ হড়পা বানের খবর সামনে আসার পর পরিস্থিতি একেবারে  বদলে যায়।  তাঁর দলের ৩২ জনের সঙ্গে এখনও কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। নেপালে থাকা সংশ্লিষ্ট ট্রাভেল সংস্থার সহযোগী সংস্থাও পর্যটকদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছে তপতী কলকাতার উদ্দেশে রওনা দেন। তিনি জানিয়েছেন, যে ভিসা বাতিলের ঘটনায় তিনি একসময় অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলেন। তবে তিনি এখন বলছেন যা হয় সেটা ভালর জন্যই হয়। তিনি জানিয়েছেন, ‘আমি ইতিমধ্যে দিল্লিতে নেমে পড়েছি এবং সন্ধ্যার মধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছে যাব।’ নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষ নিখোঁজ। উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রের তরফেও জানানো হয়েছে, বহু ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোগাযোগ করা যাচ্ছে না।

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের বহু ডাক্তারি পড়ুয়া

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দাদা, ময়নাতদন্তে দেহ নিয়ে যাওয়ার আগে রাখি বাঁধল বোন

নেপালের বন্যায় ভেসে আসা মৃত মহিলার কান থেকে দুল খুলে নিচ্ছে যুবক! ভাইরাল ভিডিও

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা