চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিনি, তেল, রসুন, পিঁয়াজ থেকে শুরু করে একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সম্প্রতি বেড়েছে। বিশেষ করে চিনির দাম গত এক মাসে কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে কলকাতার খুচরো বাজারে ৭০ টাকা পর্যন্ত পৌঁছেছে।

এই পরিস্থিতিতে সোমবার নবান্নে বৈঠক করে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেআইনিভাবে চিনি ও চাল মজুত এবং বাজারে কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাজারে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। এর পরদিনই কলকাতার বিভিন্ন বড় বাজারে অভিযান চালায় ইবি। মঙ্গলবার সকাল থেকে উত্তর ও দক্ষিণ কলকাতার বাজারে প্রায় দশটি দল দোকানে দোকানে গিয়ে পণ্যের মজুত, বিক্রয়মূল্য এবং কোনও ধরনের অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখে। শিয়ালদহের কোলে মার্কেট থেকে ভবানীপুরের যদুবাবুর বাজার— একাধিক এলাকায় চলে এই নজরদারি। শুধু কলকাতা নয়, জেলার বাজারগুলিতেও প্রশাসনের অভিযান চালানো হয়। বাঁকুড়ার বিষ্ণুপুরে মাছের বাজার ও বিভিন্ন হোটেলেও পরিদর্শন করা হয়। অবৈধ মজুতের পাশাপাশি খাদ্যপণ্যের গুণমান ও খাদ্য সুরক্ষার বিষয়টিও খতিয়ে দেখেন আধিকারিকরা।

আরও পড়ুনঃ নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

চিনির দাম বৃদ্ধির কারণ নিয়ে অবশ্য কেন্দ্রের বক্তব্য, সাম্প্রতিক মূল্যবৃদ্ধিকে সরাসরি ইথানল উৎপাদনের জন্য চিনি সরিয়ে নেওয়ার সঙ্গে যুক্ত করা ঠিক নয়। উৎপাদন ঘাটতি, বাড়তি চাহিদা, আবহাওয়াজনিত ক্ষতি এবং মজুতদারির মতো একাধিক কারণের প্রভাব রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া