নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের প্রভাব কিছুটা কমলেও দক্ষিণবঙ্গের আকাশ থেকে এখনও কাটছে না বৃষ্টির মেঘ। আজ মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি না থাকলেও বৃষ্টির আমেজ বজায় থাকবে। গত কয়েকদিনের বৃষ্টির পর দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিও রয়েছে। শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস শুরু হয়ে গেলেও বৃষ্টির দাপট পুরোপুরি কাটেনি। নিম্নচাপের অবস্থান বদলালেও তার প্রভাবে বঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিস্থিতি এখনও সক্রিয়। 

আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উপকূলবর্তী এলাকাতেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সমুদ্রের পরিস্থিতিও পুরোপুরি স্বাভাবিক নয়। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে দমকা হাওয়ার গতিবেগ বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: ‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই মঙ্গলবার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। কোথাও হালকা, আবার কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়াও হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলক বেশি সক্রিয় হতে পারে আবহাওয়া। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের কিছু এলাকায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া