বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়ি মালিকের

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজারহাটে দক্ষিণনারায়নপুরে বিস্ফোরণ। একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে বোমা ফেটেই বিস্ফোরণ হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানা গিয়েছে বিস্ফোরণে দু’টি ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও দুটি বোমা সেখানে পড়ে রয়েছে। বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন একজন। বাড়ি মালিক জানিয়েছেন তাঁর বাড়িতে আসা ভাড়াটে শামিম এই বোমা রেখে গিয়েছিল।  

স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে শাহেনশাহ নামে এক দালাল ঘরটি ভাড়ার ব্যবস্থা করেছিলেন। বাড়িটি ভাড়া নিয়েছিলেন মহম্মদ শামিম নামের এক ব্যক্তি। জানা গিয়েছে, শামিমের জায়গায় দুজন ব্যক্তি ওই ভাড়াবাড়িতে ছিলেন । শুক্রবার ওই দুজন ব্যাক্তি বাড়িতে একটি সাদা ব্যাগ রেখে যান। ব্যাগের মধ্যে খাবার রাখা ছিল বলেই জানান দুজন ব্যক্তি। তবে  ব্যাগে খাবার নয় বোমা রাখা ছিল বলে অনুমান করছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে আচমকাই বাড়িটি থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তাতেই কেঁপে ওঠে গোটা এলাকা।  বিস্ফোরণের পর বাড়ির ভেতরে একাধিক বোমা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। 

আরও পড়ুন: কোথায় গেল তৃণমূলের ১৬৪ কোটি টাকা? হদিশ না পেয়ে ব্যাঙ্কে চিঠি ইডি-র

 ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির মালিকের সঙ্গেও কথা বলা হচ্ছে। বাড়ির মালিক জানিয়েছেন তিনি ভারাটের আধার কার্ড সহ যাবতীয় নথি নিয়ে রেখেছেন। সেই সবটাই খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণ প্রসঙ্গে   রাজারহাটের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া বলছেন, ‘আমার কাছে খবরটা রাতেই এসেছিল। আমি পুলিশকে সঠিকভাবে তদন্ত করতে বলেছি। এগুলো সব পুরনো পাপ, নতুন করে উগরে আসছে। এলাকার লোকজন আতঙ্কে আছে। তাঁরা যাতে শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা আমি করছি।’  বিস্ফোরণের মুহূর্তের সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে।   সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।  

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে