কোথায় গেল তৃণমূলের ১৬৪ কোটি টাকা? হদিশ না পেয়ে ব্যাঙ্কে চিঠি ইডি-র

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬৪ কোটি টাকার লেনদেনের সঠিক নথি মিলছে না বলে অভিযোগ। সেই কারণেই সংশ্লিষ্ট ব্যাঙ্ককে চিঠি পাঠিয়েছে ইডি। তদন্তকারীরা লেনদেনের সমস্ত তথ্য ও নথি খতিয়ে দেখতে চাইছেন। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক সজল ঘোষ দাবি করেছেন, ‘এই ১৬৪ কোটি তো কিছুই না। এই অঙ্ক ১০০০ কোটিতে পৌঁছবে।’

এর আগে আদালতের নির্দেশে তিনটি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি মিলেছিল। তবে তদন্ত চলাকালীন আরও ১২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের সূত্রপাত হয়েছিল ঋতব্রত শিবিরের এক তৃণমূল বিধায়কের অভিযোগ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে তিনটি এবং পরে আরও ১২টি অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জারি করা হয়। পুলিশ প্রথমে যে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল সেখানে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে বলে জানা যায়। পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য ওই অ্যাকাউন্টগুলি ব্যবহারের অনুমতি দেন। একই সঙ্গে লেনদেনের উপর নজরদারির জন্য একজন স্পেশাল অফিসারও নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন: বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়িমালিকের

এদিকে আর্থিক লেনদেনে অনিয়মের সন্দেহে তদন্তভার নিয়েছে ইডি। তদন্তকারীরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির নথি সংগ্রহ শুরু করেছেন। বাকি অ্যাকাউন্টগুলিও ইডির নজরে রয়েছে। তদন্তে বেআইনি আর্থিক লেনদেনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার