চিনের জন্যই নেপালে বিপর্যয়, নিরাপদে বাড়ি ফিরে অভিযোগ উত্তরপাড়ার অঞ্জনার

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপালে বিপর্যয়ের জন্য চিনকে দায়ী করলেন হুগলির উত্তরপাড়ার পর্যটক অঞ্জনা সান্যাল। তবে মৃত্যু মুখ থেকে ফিরলেও আবার তিনি যেতে চান কৈলাস মান সরোবরে। এমনটাই জানিয়েছেন অঞ্জনা। এবারই ছিল শেষ সুযোগ কৈলাস মান সরোবরে যাওয়ার। নেপালে হিমবাহ ফেটে হড়পা বান আসায় সব ভেসে গিয়েছে। তাই কৈলাস মান সরোবরে আর যাওয়া হল না। অল্পের জন্য জীবন বেঁচেছে অঞ্জনার। তবে পরের বার সত্তর বছর বয়স হলেও হেলিকপ্টারে যাবেন কৈলাশ মান সরোবরে। সেখানকার জল তুলে মাথায় দেবেন। এটাই ইচ্ছা উত্তরপাড়ার পর্যটকের।

কৈলাশে যিনি বসে আছেন সেই মহাদেবের জন্য নতুন জীবন পেয়েছেন বলে মনে করেন উত্তরপাড়ার পর্যটক অঞ্জনা সান্যাল। কলকাতার এক ভ্রমণ সংস্থার সঙ্গে তিনি গিয়েছিলেন নেপালে। মান সরোবরে যাওয়ার সময়ে হড়পা বানের মুখে পড়েন তিনি। তারপরেও ভগবানের ইচ্ছাতেই জীবিত অবস্থায় ফিরেছেন বাড়িতে। উত্তরপাড়ার ব্যানার্জী পাড়া স্ট্রিটের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা অঞ্জনা সান্যাল(৬৯)। সতেরো জনের দল ছিল তাঁদের। গত ২৬ আগস্ট নেপালের কাঠমান্ডু থেকে বাসে করে চিনা ইমিগ্রেশন দফতরের দিকে রওনা দেন তারা। মাঝে রিফ্রেস হওয়ার জন্য বাস দাঁড়ায়। কেউ কেউ চা খান। দশ মিনিট পর বাস ছাড়ে। তবে বাস চালকের কাছে তখন খবর এসে গিয়েছে নদীতে হড়পা বান এসেছে।

আরও পডুন: গরুমারা জঙ্গলের পাশে রিসর্টে রমরমিয়ে চলছে ‘মধচক্র’, পুলিশের জালে মহিলা-সহ ৮

খবর পেয়েই দ্রুত বাস ঘুরিয়ে আবার কাঠমান্ডুর দিকে ফিরে যান তাঁরা। চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখে চোখ দিয়ে তখন জল পড়ছিল অঞ্জনা সান্যালের। তিনি বলেন, আমরা যখন বেরোলাম পরিষ্কার রৌদ্রজ্জ্বল আকাশ। হঠাৎ করেই কিছুটা দূরে দেখি ধোঁয়ার কুন্ডলীর মত। নদীর জলরাশি মেঘের মতো নেমে আসছে। বুঝতে অসুবিধা হয়নি বড় বিপদ কিছু একটা হতে চলেছে। বাসের চালক তৎপর ছিল। তড়িঘড়ি বাস ঘুরিয়ে কাঠমান্ডুর দিকে রওনা দেয়। আরেকটু এগিয়ে গেলেই আমাদের বাস রাস্তায় জ্যামে পরে যেত। তখন আর ঘুরিয়ে ফেরার কোন রাস্তা থাকতো না।

নেপালের এই বিপর্যয়ের পিছনে চিনকেই দায়ী করেছেন অঞ্জনা সান্যাল। তিনি বলেন, হিমবাহ যখন ভেঙে পড়ে তারপর থেকে প্রায় দেড় ঘন্টা সময় পেয়েছিল নেপাল। চিন যদি আগে থেকেই জানিয়ে দিত এই ঘটনা তাহলে এত মানুষের প্রাণ যেত না। এবারে কৈলাস মান সরোবর যাওয়া হল না পরেরবার ৭০ বছর হয়ে যাবে বয়স তাই ছাড়পত্র পাওয়া যাবে না। উত্তরপাড়া প্রাক্তন শিক্ষিকার বেড়ানোর অভ্যাস দীর্ঘদিনের। কলকাতার তিনটি ভ্রমণ সংস্থা সঙ্গে তিনি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। তবে এবারের নেপালের অভিজ্ঞতা ছিল ভয়াবহ। প্রাক্তন শিক্ষিকা জানিয়েছেন, ‘কৈলাশ যেতে না পারায় ভেবেছিলাম কি পাপ করলাম এত কাছে এসেও দর্শন হল না। আবার মৃত্যু মুখ থেকে প্রাণে বাঁচার পর ভাবলাম কিছু পূণ্য করেছি তার ফল। খুবই ভাল উদ্যোগ ছিল পশ্চিমবঙ্গ সরকারের। যদিও আমরা তার আগেই রকসৌল থেকে ট্রেনে উঠে পড়ি। গতকাল, রবিবার ভোরে মিথিলা এক্সপ্রেসে চেপে হাওড়া এসে পৌঁছাই। তারপর বাড়িতে।’

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল