শীতের রাতের শহরে বিশেষ সতর্ক দমকল বিভাগ

Share:

নিজস্ব প্রতিনিধি:শীতের রাতে শহরে আগুন লাগার ঘটনা বাড়ছে। তাই রাতের বেলা বিশেষ সতর্কতা অবলম্বন করছে দমকল বিভাগ(Firebrigade)। নৈশ ডিউটিরত দমকল কর্মীদের সব ইউনিটকে সতর্ক করা হয়েছে। যাতে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন ।রাতের দমকলের ইঞ্জিন গুলোতে পর্যাপ্ত পরিমাণ জল ,ফোম এবং হোস পাইপ যাতে সঠিকভাবে থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে সব ইউনিটকে। শুক্রবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর কমিশনারেটের অন্তর্গত নিউটাউনের হাজরা কালীমন্দির বাজারে আগুন লাগে। ভস্মীভূত হয় অন্তত ১২ টি দোকান।

শুক্রবার রাত বারোটা নাগাদ নিউটাউনের(Newtown) হাজরা কালী মন্দির বাজারের একটি খাবারের হোটেলে প্রথম আগুন লাগে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। একটি দোকানে থাকা রান্নার গ্যাসের সিলিন্ডার আগুনে ফেটে গেলে সেই আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের মোট পাঁচটি ইঞ্জিন।
এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

প্রত্যেকটা দোকান ছিল রাস্তার ধারের অস্থায়ী ঝুপড়ি দোকান। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
কি কারনে আগুন লেগেছে তা খতিয়ে দেখবে দমকল। সম্প্রতি উত্তরবঙ্গে(Northbengal) রাতের বেলা অগ্নিকাণ্ডে বস্তির একাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায় ।এমনকি বেশ কিছু বাজার এলাকাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ