শহরের বিলাসবহুল হোটেলে আগুন, আতঙ্কে অতিথিরা, ঘটনাস্থলে দমকল

মঙ্গলবার দোলের দিন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে ওই বিলাসবহুল হোটেলের ২৩ তলার সার্ভার রুমে আগুন লাগে।

Share:

নিজস্ব প্রতিনিধি:  কলকাতার ইএম বাইপাসের (EM Bypass) ধারে একটি বিলাসবহুল হোটেলে (Hotel) অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দোলের দিন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে ওই বিলাসবহুল হোটেলের ২৩ তলার সার্ভার রুমে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে। হতাহতের কোনও খবর মেলেনি।

হোটেলের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ হোটেলের ২৩ তলার সার্ভার রুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ধোঁয়া বেরতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। ধোঁয়া দেখে তৎপরতা শুরু করে দেয় হোটেলের কর্মীরা। দ্রুততার সঙ্গে অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে এদিন আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা কি না তা খতিয়ে দেখছেন দমকল বাহিনীর আধিকারিকরা।

অন্যদিকে এদিন ব্যারাকপুরের মোহনপুরে এক গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে আগুনের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক