চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হৃদরোগে আক্রান্ত মা, শব্দবাজির প্রতিবাদ করতেই বেধড়ক মারধর যুবককে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে অসুস্থ মা, তিনি হৃদরোগের পেশেন্ট(Heart Patient)। এদিকে বাড়ির বাইরে এক নাগাড়ে শব্দবাজি(Fire Crackers) ফাটাচ্ছিল পাড়ার একদল যুবক। বাজির তীব্র আওয়াজ ও ধোঁয়ার কারণে অস্বস্তি বোধ করছিলেন খুকুমণি কুণ্ডু। সেই কারণে শব্দবাজি ফাটাতে বারণ করেন ছেলে সায়ন কুণ্ডু। তখন এলাকার বেশ কিছু যুবক তাঁদের বাড়ির সামনে এসে উপস্থিত হয়। উভয় পক্ষের মধ্যে শুরু হয় বচসা। এরপরই প্রায় ১৫-২০ জন যুবক মিলে চড়াও হয় সায়ন ও তাঁর বাবা সুশীল কুণ্ডুর ওপর। ইটের আঘাতে ফাটিয়ে দেওয়া হয় সায়নের মাথা। ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন সায়ন ও তাঁর পরিবার। এরপর ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ(Entally Police Station)।

আরও পড়ুনঃ প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক

সায়নের বাবা সুশীল কুণ্ডুর বক্তব্য, তাঁর স্ত্রীর হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। একনাগাড়ে শব্দবাজি ফাটতে থাকায় তাঁর স্ত্রীর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। সেই কারণেই প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। এত জায়গা থাকতে কেন তাঁর বাড়ির সামনেই শব্দবাজি ফাটানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন করেন সুশীল। কিন্তু তাঁর অনুরোধে কেউ কোনও গুরুত্বই দেয়নি বলে দাবি আক্রান্ত তরুণের পিতার। এরপর সায়ন প্রতিবাদ করতে আসায় তাঁকেও মারধর করা হয়।

আরও পড়ুনঃ হিন্দু মন্দিরে নামাজ আদায়ের চেষ্টা, স্থানীয়দের চাপে পড়ে ক্ষমা চাইলেন ইরানি দম্পতি

ঘটনাটি ঘটেছে এন্টালি থানার অন্তর্গত আনন্দ পালিত রোডের ধারে উত্তরণ বসতি এলাকায়। কলকাতা পুরসভার ১৫৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই বসতিতে সরু গলির দু’ধারে লাইন দিয়ে অবস্থিত একাধিক বাড়ি। সেখানেই একটি বাড়িতে থাকেন সায়ন। বাড়িতে বয়স্ক বাবা রয়েছে। মা খুকুমণি কুণ্ডু অসুস্থ। রবিবার রাতে ওই সরু গলির মধ্যে তাঁদের বাড়ির সামনে শব্দবাজি ফাটানো হচ্ছিল বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলে সুশীল এবং সায়ন উভয়ের ওপরেই হামলা চালায় ওই দুষ্কৃতীরা। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের চিহ্নিতকরণের চেষ্টা চলছে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ