বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার গুরুত্বপূর্ণ কমিটিগুলির মধ্যে অন্যতম পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)। সরকারের আর্থিক কর্মকাণ্ডের উপর নজরদারি চালানো এই কমিটির চেয়ারম্যান পদকে ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণের মাঝে এবার সেই পদে ফিরহাদ হাকিমের নাম ঘিরেই আলোচনা তুঙ্গে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, পরিবর্তিত পরিস্থিতিতে তাঁকেই এই দায়িত্ব দেওয়ার ভাবনা চলছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দলের একাধিক প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধির অবস্থান বদল এবং রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের ফলে দলীয় নেতৃত্বের উপর চাপ বেড়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এরই মধ্যে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বিধানসভায় রাজ্যপালের ভাষণের সময় আসন বিন্যাস নিয়েও শুরু হয়েছে আলোচনা। দেখা যায়, ফিরহাদ হাকিমকে এমন একটি বেঞ্চে বসানো হয়েছে যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও জাভেদ খানের মতো নেতারাও উপস্থিত ছিলেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা উঠে আসছে। অনেকের মতে, এটি বর্তমানে রাজনৈতিক সমীকরণের একটি ইঙ্গিত হতে পারে। এই আবহেই পিএসি চেয়ারম্যান পদে ফিরহাদের নাম উঠে আসায় জল্পনা আরও তীব্র হয়েছে। বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী কমিতি হল পাবলিক অ্যাকাউন্টস কমিটি। সরকারের আয়-ব্যয়, আর্থিক লেনদেন এবং সরকারি অর্থের ব্যবহার নিয়ে এই কমিটি পর্যালোচনা করে। সংসদীয় প্রথা অনুযায়ী সাধারণত বিরোধী দলের কোনও সদস্যকে এই কমিটির চেয়ারম্যান করা হয়, যাতে সরকারের আর্থিক কর্মকাণ্ডের উপর নিরপেক্ষ নজরদারি বজায় থাকে।

আরও পড়ুন: কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

আগেও রাজ্যের রাজনীতিতে এই পদ নিয়ে বিতর্ক দেখা গিয়েছে। একসময় বিজেপি প্রতীকে নির্বাচিত হলেও পরে তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে ওঠা প্রয়াত মুকুল রায় এবং প্রাক্তন বিধায়ক সুমন কাঞ্জিলালকে পিএসি চেয়ারম্যান করা হয়েছিল। সেই সময় বিরোধীদের তরফে একাধিক প্রশ্ন তোলা হলেও শাসকদল দাবি করেছিল, সমস্ত সিদ্ধান্ত সংসদীয় রীতিনীতি মেনেই নেওয়া হয়েছে। তবে ফিরহাদ হাকিমের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা। তাঁকে নিয়ে নানা রাজনৈতিক জল্পনা শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে তিনি এখনই তৃণমূল কংগ্রেসের সদস্য। ফলে তাঁকে পিএসি চেয়ারম্যান করা হলে তা কোনও রাজনৈতিক বার্তা বহন করবে, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। এখন নজর রয়েছে বিধানসভার আসন্ন সিদ্ধান্তের দিকে। শেষ পর্যন্ত পিএসির চেয়ারম্যান পদে কাকে বেছে নেওয়া হবে, তা স্পষ্ট হলেই বর্তমান রাজনৈতিক সমীকরণ সম্পর্কে আরও পরিষ্কার ছবি পাওয়া যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া তৃণমূলের

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

শিলিগুড়ি পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন গৌতম দেব

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক