কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, নকআউট পর্বে মেক্সিকো

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের মঞ্চে নিজেদের শক্তির প্রমাণ আরও একবার দিল সহ-আয়োজক মেক্সিকো। গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুধু তিন পয়েন্টই নয়, নকআউট পর্বের টিকিটও নিশ্চিত করে ফেলল লাতিন আমেরিকার দলটি। গুয়াদালাজারায় অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন লুইস রোমো। আর সেই গোলেই গড়ে ওঠে জয়ের ভিত। আর এই ম্যাচটা জিতে চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ ৩২-এ পৌঁছে গেল তারা। দুই দলই প্রথম ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল। ফলে ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই।  প্রথম কয়েক মিনিটেই মেক্সিকো একাধিক সুযোগ তৈরি করে। এরপর ব্রায়ান গুতিয়েরেজও সুযোগ নষ্ট করেন।

প্রথমার্ধে মেক্সিকোই তুলনামূলক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছিল। ১৯ মিনিটে জুলিয়ান কুইনোনেসের হেড থেকে প্রায় গোল পেয়ে যাচ্ছিল তারা। তবে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ অসাধারণ দক্ষতায় সেই প্রচেষ্টা রুখে দেন। অন্যদিকে, দক্ষিণ কোরিয়াও পাল্টা আক্রমণে কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করলেও গোলের মুখ খুলতে পারেনি। সন হিউং-মিনদের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় বিরতিতে দুই দলই গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে। ৫০ মিনিটে কুইনোনেসের পাঠানো একটি ক্রস সহজেই সংগ্রহ করতে পারতেন কিম সেউং-গিউ। কিন্তু বল তাঁর হাত ফসকে বেরিয়ে গেলে সুযোগ লুফে নেন লুইস রোমো। পেনাল্টি বক্সের ভেতর থেকে নির্ভুল শটে বল জালে জড়িয়ে মেক্সিকোকে এগিয়ে দেন তিনি।

আরও পড়ুন: গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

এক গোলে পিছিয়ে পড়ার পর দক্ষিণ কোরিয়া আক্রমণের ঝাঁঝ বাড়ায়। হোয়াং ইন-বিওম ও লি-এর শট মেক্সিকোর রক্ষণ ও গোলরক্ষকের দক্ষতায় ব্যর্থ হয়। ম্যাচের শেষ দিকে ইয়াং হিউন-জুন সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেলেও মেক্সিকোর গোলরক্ষক রেঞ্জেল দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত দক্ষিণ কোরিয়া সমতা ফেরানোর জন্য মরিয়া চেষ্টা চালালেও মেক্সিকোর সংগঠিত রক্ষণভাগ তাদের হতাশ করে। ফলে ১-০ গোলের ব্যবধানে গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকদের অন্যতম প্রতিনিধি দল। পরিসংখ্যান বলছে ম্যাচটি ছিল যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বলের দখলে দক্ষিণ কোরিয়া এগিয়ে থাকলেও কার্যকর আক্রমণে এগিয়ে ছিল মেক্সিকো। দুই দলই সমান সংখ্যক শট নিলেও লক্ষ্যভেদী শটের ক্ষেত্রে মেক্সিকো বেশি সফল হয়। এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘এ’ থেকে প্রথম দল হিসেবে শেষ রয়েছে দক্ষিণ কোরিয়া। ফলে নকআউট পর্বে পৌঁছতে হলে তাদের শেষ গ্রুপ ম্যাচে ভালো ফল করতেই হবে। টানা দুই জয়ে বিশ্বকাপ অভিযান দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে চলেছে মেক্সিকো। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার সামনে এখন বাঁচা-মরার লড়াই, যেখানে পরবর্তী ম্যাচই নির্ধারণ করবে তাদের বিশ্বকাপ ভবিষ্যৎ।

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের