গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ,পলাতক অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় ফের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ। বুধবার সকালে গড়ফার একটি আবাসনে চার বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ৫০ বছরের এক প্রৌঢ়ের বিরুদ্ধে। অভিযোগ, জল খাওয়ানোর নাম করে শিশুটিকে ডেকে নিয়ে গিয়ে তার উপর নির্যাতন করা হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়ফার ওই আবাসনে পরিবারের সঙ্গে থাকে চার বছরের শিশুটি। বুধবার সকালে পাশের একটি ফ্ল্যাটে কাকার কাছে গিয়েছিল সে। কিন্তু সেই সময় কাকা বাড়িতে ছিলেন না। অভিযোগ, শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী ওই প্রৌঢ় তাকে ডেকে নেন। জল খাওয়ানোর নাম করে ঘরে নিয়ে যাওয়ার পর শিশুটির উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শুনতে পান পরিবারের সদস্যেরা। তাঁরা দ্রুত সেখানে ছুটে যান। কিন্তু ততক্ষণে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। এরপরই গড়ফা থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার।

আরও পড়ুনঃ ‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর আতঙ্কিত শিশুটির পরিবার। আবাসনের ভিতরেই এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আলু নয়, সুজি দিয়ে বানান মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, জেনে নিন রেসিপি

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

মুচমুচে স্বাদের বাঙালি জলখাবার, বানিয়ে ফেলুন মৌরলা মাছের পেঁয়াজি

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ,পলাতক অভিযুক্ত

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচি

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের