‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: কথায় বলে, ‘লজ্জা-ঘৃণা-ভয়, তিন থাকতে রাজনীতিতে নয়!’ বহুল প্রচলিত আপ্তবাক্যের বাস্তবিক প্রমাণ মিলল উত্তরপ্রদেশের শাজাহানপুরে। সেখানকার নগর নিগমের কাউন্সিলররা হাতে গঙ্গাজল নিয়ে শপথ নিয়েছেন, ‘কাটমানি বাবদ আদায় করা অর্থ কেউ একা আত্মসা‍ৎ করবেন না। সবাই ভাগ-বাঁটোয়ারা করে নেবেন।’ সমাজমাধ্যমে ওই বেনজির শপথের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। নিন্দা আর সমালোচনার ঝড় উঠেছে। কংগ্রেসের তরফে ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানানো হয়েছে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, শাজাহানপুর নগর নিগমের বেশ কয়েকজন কাউন্সিলর একটি ঘরের মধ্যে রয়েছেন। যাদের অধিকাংশই বিজেপির সঙ্গে যুক্ত। একজন সবার হাতে বোতল থেকে গঙ্গাজল ঢেলে দিচ্ছেন। তার পরে এক কাউন্সিলর কাটমানি বাবদ পাওয়া অর্থ ভাগাভাগি করে খাওয়ার শপথবাক্য পাঠ করছেন। আর তাতে গলা মেলাচ্ছেন বাকি কাউন্সিলররা। শুধু কাটমানি ভাগাভাগি করার শপথ নিয়েই ক্ষান্ত থাকেননি। কোনও কাউন্সিলর যদি কাটমানি খেতে গিয়ে পাকড়াও হন কিংবা দুর্নীতির দায়ে ধরা পড়েন, তাহলে দুর্নিতিগ্রস্থের পাশে থাকারও শপথ নেওয়া হয়েছে। কাটমানি ভাগাভাগি করে খাওয়ার শপথ নেওয়ার পরে বেশ কয়েকজন কাউন্সিলরকে দেখা গিয়েছে হাতের তালুতে থাকা গঙ্গাজল চরণামৃত হিসেবে পান করছেন। বেশ কয়েকজন অবশ্য গঙ্গাজল মাটিতে ফেলে দিয়েছেন।

কাটমানি ভাগাভাগি করে খাওয়ার শপথ নেওয়ার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। বিপাকে পড়ে দায় ঝেড়ে ফেলেছেন শাজাহানপুর নগর নিগমের মেয়র অর্চনা বর্মা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কাটমানি ভাগাভাগি করে খাওয়ার শপথের ঘটনার কথা জানেন না বলে জানিয়েছেন। তাঁর কথায়, ‘এমন কোনও ঘটনা ঘটেছে বলে জানা নেই।’ শপথবাক্য পাঠ করানো কাউন্সিলর লালু পূজারিকে বার বার ফোন করা হলেও ধরেননি তিনি। শাজাহানপুর নগর নিগমের পুর কমিশনারও কোনও কথা বলতে চাননি।

৩৬ বছর বয়সে বিশ্ব মঞ্চে ইতিহাস, ক্যান্সার জয় করে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ চৌ তিয়েন-চেনের

‘তাঁর সংসার ভাঙতে চাইনি’, প্রয়াত পরিচচালক কুকুকে গোপনে বিয়ে করা নিয়ে মুখ খুললেন অরুণা

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

আলু নয়, সুজি দিয়ে বানান মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, জেনে নিন রেসিপি

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের