শর্তসাপেক্ষে জেল মুক্তি, জামিন পেলেন পার্থর জামাই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। সোমবার সিবিআইয়ের বিশেষ আদালত তাঁকে জামিন দেয়  । এদিন আদালতে শুনানির সময় সশরীরে হাজিরা দেন কল্যাণময় । আর সেইসময় এক হাজার টাকা বন্ডে সই করে প্রাথমিক নিয়োগে  জামিন পেলেন পার্থর জামাই।

সম্প্রতি  শুনানির সময় স্পেশাল কোর্টের বিচারক জানিয়েছিলেন , ‘কল্যাণময়কে তো জামিন নিতে হবে। সেটা ভার্চুয়ালি কী ভাবে সম্ভব!’ এরপরেই তিন দিনের মধ্যে আদালতে পার্থ জামাইকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । তাই তড়িঘড়ি ফ্লাইট ধরে  এদিন  কলকাতায় এসে সশরীরে হাজিরা দেন কল্যাণ। আর তাতেই মিলল স্বস্তি। বলা বাহুল্য, ইডির পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম ছিল পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্যের। সেই মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁকে সমন পাঠানো হয়েছিল।  অন্যদিকে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ইডিকে  প্রাথমিক মামলার চার্জ গঠন করতে হবে। সেইজন্য তড়িঘড়ি অভিযুক্তদের আদালতে পেশ করছে তদন্তকারী সংস্থা ।

উল্লেখ্য, ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে  দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। এরপর খোঁজ মেলে পার্থ ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার ফ্ল্যাটের । সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২১ কোটি ৯০ লক্ষ টাকা সহ বিদেশি মুদ্রা। এরপর পার্থ এবং অর্পিতাকে  গ্রেফতার করে ইডি। আর তারপর থেকেই দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন একের পর এক অভিযুক্ত ।

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৭

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…