‘যাদবপুর এখন আতঙ্কপুর’, স্বপ্নদীপের মৃত্যুর কড়া নিন্দা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়কাণ্ড রীতিমত আলোড়ন ফেলেছে দেশজুড়ে। সোমবার এই ঘটনা নিয়ে প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার কড়া নিন্দা জানিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ছাত্রমৃত্যুতে আমি দুঃখিত স্তম্ভিত।’

যাদবপুরকে আতঙ্কপুর হিসেবে আখ্যা দিয়ে মমতা বলেন, ‘যাদবপুর এখন আতঙ্কপুর। অনেক জায়গায় গেলেও, যাদবপুরে আমি যেতে চাই না। ছেলেটির ওপর অত্যাচার করা হয়েছে। গ্রাম বাংলার কেউ পড়তে এলেই অত্যাচার করা হয়। আমি সব ছাত্রছাত্রীদের খারাপ বলছিনা। ওখানে কিছু আগমার্কা সিপিএম আছে। যাদবপুরের ওই ছেলেটির হাতে একটা মাদুলি ছিল। ওরা বলেছিল সেটা খুলতে হবে। যেন জমিদারি! ওটা যেন ওদের রেড ফোর্ট! ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসাতে দেয় না। ক্যাম্পাসে পুলিশ ঢুকতে দেয় না’। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়কাণ্ডে স্বপ্নদীপের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করেছিলেন স্বপ্নদীপের বাবাকে। ‘পাশে আছি’ বলে আশ্বাস দিয়েছিলেন। ঘটনার তদন্ত ও সুবিচার হবে, দোষীরা কঠোর শাস্তি পাবে বলে আশ্বস্ত করেছিলেন। এদিন স্বপ্নদীপের বাবার সঙ্গে তাঁর ফোনের কথোপকথনের  বিষয়টি উল্লেখ করে মমতা বলেন, ‘ওর বাবার সঙ্গে আমি কথা বলেছিলাম। বগুলা থেকে কত স্বপ্ন নিয়ে পড়তে এসেছিল। কত স্বপ্ন নিয়ে ছেলেটার নাম রেখেছিল!’

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ