সল্টলেকে মোট ২২ জায়গায় আয়কর দফতরের তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: কর ফাঁকি দেওয়ার অভিযোগে সল্টলেকে এক আশ্রম সহ মোট ২২টি জায়গায় তল্লাশি অভিযানে নামে আয়কর দপ্তরের আধিকারিকরা। এর মধ্যে সল্টলেকে একটি আশ্রম সহ ৬’টি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় আয়কর দফতর(Income Tax Department)।সোমবার ভোর রাত থেকে চলছে এই তল্লাশি অভিযান। দিনভর চলে এই অভিযান ।কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে আয়কর দপ্তরের ১০ জনেরও বেশি আধিকারিক শামিল রয়েছেন এই আয়কর হানায়।

নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে সল্টলেকে(Saltlake) একাধিক ব্যবসায়ী বাড়ির পাশাপাশি ঝাড়খণ্ডের এক ব্যবসায়ী এবং তার আশ্রমে ও একাধিক বাড়িতে এই তল্লাশি অভিযান চলছে। অষ্টমীর আড়ালে ওই ঝাড়খণ্ডের ব্যবসায়ী আয়কর ফাঁকি দিত বলে অভিযোগ। একাধিক দলে ভাগ হয়ে আয়কর বিভাগ এই তল্লাশি চালাচ্ছে। তবে এই তল্লাশির সময় কাউকে সেখানে ঢুকতে ও বেরোতে দেওয়া হয়নি। বাড়ির কেয়ারটেকারদের(Caretaker) গেটের বাইরে অন্যত্র যেতে দেওয়া হয় নি।

ম্যারাথন এই তল্লাশি অভিযানে আয়কর ফাঁকি দিয়ে এই ব্যবসায়ীরা কি কি কারবার চালাত এবং আশ্রমের আড়ালে কি কি হত তা জানতে নথিপত্র খতিয়ে দেখছেন আয়কর দফতরের আধিকারিকরা। এই তল্লাশি অভিযান চালানোর সময় স্থানীয় পুলিশের কোন সাহায্য নেয়নি আয়কর দপ্তর। এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রতিটি বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা(Central Force) মোতায়েন রয়েছেন। তল্লাশি প্রসঙ্গে তারা কোন মন্তব্য করেন নি। আয়কর দপ্তরের অফিসারদের পাশাপাশি একাধিক বাড়িতে পায়ে হেঁটে যাতায়াত করতে দেখা গিয়েছে।

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী