দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

Share:

নিজস্ব প্রতিনিধি : সাতসকালে রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর তল্লাশি। মনোহরপুকুর রোডের বাড়ি ও তাঁর নির্বাচনী কার্যালয়ে তল্লাশি চালাল আয়কর দফতরের আধিকারিকরা। তল্লাশির খবর পেতে নির্বাচনী কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ-স্লোগান চলতে থাকে। তৃণমূলের দাবি, বিনা নোটিশে আয়কর হানা করা হয়েছে। ফাইল চুরির অভিযোগ তুলছেন তাঁরা।

শুক্রবার সাতসকালে আয়কর দফতরের আধিকারিকরা পৌঁছে যান দেবাশিস কুমারের মনোহর পুকুরের বাড়িতে। অন্য একটি দল পৌঁছে যায় নির্বাচনী কার্যালয়ে। জানা গিয়েছে, নির্বাচনী কার্যালয়ের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আয়কর দফতরের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। ঘটনার সময় বাড়িতেই ছিলেন দেবাশিস কুমার। তল্লাশি চলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দেবাশিস কুমারের অনুগামীরা। সেখানে দাঁড়িয়েই তারা বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শনিবার সকালে তৃণমূল প্রার্থীর বাড়িতে এবং নির্বাচনী কার্যালয়ে আচমকা আয়কর হানা হওয়ায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের আগে এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি।

কয়েকদিন আগে জমি দখল মামলায় আর্থিক প্রতারণার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল রাসবিহারী কেন্দ্রের তৃণমূলের বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকে। নির্দিষ্ট সময়ের আগেই তিনি হাজিরাও দিয়েছেন। জিজ্ঞাসাবাদের পরে ইডি দফতর থেকে বের হওয়ার সময় তাঁকে আত্মবিশ্বাসী দেখা গিয়েছে। জমি মামলায় এক ব্যবসায়ীর সূত্রে তাঁর নাম পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। সেই কারণেই ইডি তাঁকে তলব করে। ওই একই মামলায় সম্ভবত এদিন আয়কর দফতর হানা দিয়েছে বলে মনে করা হচ্ছে। তৃণমূলের অভিযোগ, কার্যালয় থেকে ফাইল নিয়ে যাওয়া হচ্ছে। 

 

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

কন্যাসন্তানের জন্ম দিলেন বুবলী, তৃতীয়বার বাবা হলেন শাকিব খান! জোর গুঞ্জন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য